1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
এন্টিভেনম ও জলাতঙ্ক ভ্যাকসিন সংকটে বাবুগঞ্জ: সাপে কাটা রোগীর মৃত্যু বৃদ্ধি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীতে অপহরণের ১৭ ঘণ্টার মধ্যেই নাটকীয় উদ্ধার—মানবাধিকার কর্মীদের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ বাসাইলের বিদায়ী ‘মানবিক’ ইউএনও আকলিমা বেগমকে প্রেসক্লাবের সম্মাননা স্বারক প্রদান এন্টিভেনম ও জলাতঙ্ক ভ্যাকসিন সংকটে বাবুগঞ্জ: সাপে কাটা রোগীর মৃ ত্যু বৃদ্ধি দৈনিক স্বর্ণযুগের প্রতিনিধি হিসেবে সুমন শাহ’র আনুষ্ঠানিক পরিচয়পত্র গ্রহণ এন্টিভেনম ও জলাতঙ্ক ভ্যাকসিন সংকটে বাবুগঞ্জ: সাপে কাটা রোগীর মৃত্যু বৃদ্ধি কাঁঠাল প্রেস বিজ্ঞপ্তি শার্শায় বেনাপোল স্থলবন্দরে পণ্যচালান প্রবেশ থেকে খালাস পর্যন্ত কার্যক্রম নিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত লাশ নিয়ে ব্যবসা নয়: রাজশাহীতে চালু হচ্ছে সম্পূর্ণ ফ্রি অ্যাম্বুলেন্স সেবা অল্প বৃষ্টিতেই ভেঙে পড়ছে রাস্তা, ট্রাফিক সাইন উপড়ে গেছে—উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

ভিডিও সংবাদ 👇👇

এন্টিভেনম ও জলাতঙ্ক ভ্যাকসিন সংকটে বাবুগঞ্জ: সাপে কাটা রোগীর মৃত্যু বৃদ্ধি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মোঃ জলিল বিশেষ প্রতিনিধ বরিশাল

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এন্টিভেনম ও জলাতঙ্ক (র‌্যাবিস) ভ্যাকসিন সংকটে সাপে কাটা রোগীদের মৃত্যু বাড়ছে বলে অভিযোগ উঠেছে। জরুরি জীবনরক্ষাকারী চিকিৎসা না থাকায় স্থানীয় স্বাস্থ্যসেবায় চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপাশা ইউনিয়নের কালিকাপুর গ্রামের যুবক এইচ.এম. সায়েম সাপে কাটা অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে এন্টিভেনম না থাকায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠানো হয়। পথেই তিনি মারা যান। একইভাবে কেদারপুর ইউনিয়নের হানিফ শরীফও সাপে কেটে চিকিৎসার পথে মৃত্যুবরণ করেন।
স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে জরুরি এন্টিভেনম ও র‌্যাবিস ভ্যাকসিন নিয়মিত না থাকায় রোগীদের প্রায় ৪০–৫০ কিলোমিটার দূরের হাসপাতালে নিতে হচ্ছে, ফলে অনেক ক্ষেত্রে সময়মতো চিকিৎসা না পেয়ে মৃত্যু ঘটছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, এন্টিভেনমের চাহিদা পাঠানো হয়েছে কিন্তু পর্যাপ্ত সরবরাহ পাওয়া যাচ্ছে না। অন্যদিকে জেলা সিভিল সার্জন বলেন, কিছু সংকট থাকলেও দ্রুত সরবরাহের চেষ্টা চলছে।
বিশেষজ্ঞদের মতে, সাপে কাটা রোগীর ক্ষেত্রে প্রথম এক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সময়মতো এন্টিভেনম প্রয়োগ না হলে মৃত্যু ঝুঁকি অনেক বেশি।
এলাকাবাসীর দাবি, দ্রুত এন্টিভেনম ও র‌্যাবিস ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত না করা হলে এ ধরনের প্রাণহানি থামানো সম্ভব নয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট