
রোগী দেখা থেকে হাসপাতাল ঝাড়–সবই করতে হচ্ছে ফার্মাসিস্টকে
জেলা প্রতিনিধি:(নরসিংদী)
মোঃমামুন মোড়ল,
নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটের কারণে স্বাস্থ্যসেবা কার্যত ভেঙে পড়েছে। চিকিৎসক না থাকায় রোগী দেখা, ওষুধ বিতরণ থেকে শুরু করে হাসপাতাল পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ পর্যন্ত একাই সামলাতে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্টকে।
জানা গেছে, উপস্বাস্থ্য কেন্দ্রটিতে চারটি পদের মধ্যে তিনটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে একজন ফার্মাসিস্ট দিয়েই পুরো স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম চালানো হচ্ছে। এতে করে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত পানি সরবরাহ না থাকায় শৌচাগার ব্যবস্থাও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে রোগী ও সেবাগ্রহীতাদের জন্য পরিবেশও অনুকূল নয়।
ফার্মাসিস্ট জানান, তিনি নিয়ম অনুযায়ী রোগীদের ওষুধ প্রদান করছেন এবং চিকিৎসকের অনুপস্থিতিতে সাধারণ পরামর্শ দিয়ে থাকেন। তবে একার পক্ষে সব দায়িত্ব পালন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
এদিকে, স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগীরা অভিযোগ করে বলেন, এখানে কোনো চিকিৎসক না থাকায় তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। অনেক সময় বাধ্য হয়ে অন্যত্র যেতে হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বিষয়টি তাদের নজরে রয়েছে এবং দ্রুত শূন্য পদগুলো পূরণ করে স্বাস্থ্যসেবা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, দ্রুত চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে চরসিন্দুর উপস্বাস্থ্য কেন্দ্রকে পূর্ণাঙ্গভাবে চালু করা হোক, যাতে সাধারণ মানুষ সহজেই স্বাস্থ্যসেবা পেতে