1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হোসেনপুরে ধানের খড় নিয়ে ঝগড়া ছু/রি/কা/ঘা/তে বৃদ্ধের মৃ/ত্যু, আ/ট/ক ৩ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজার উপজেলা জনাব কলিম উদ্দিন আহমদ মিলন এম পির ২০০শত কোটি টাকার বাজেট বরাদ্দ ঘোষণা। কালবৈশাখীর তাণ্ডবে লৌহজংয়ে লণ্ডভণ্ড ধানের ক্ষেত কাটার আগমুহূর্তে কৃষকের চোখে হতাশার অশ্রু ‎পৈত্রিক জমি নিয়ে বিরোধ, নিরাপত্তাহীনতায় একটি অসহায় পরিবার পলাশে পাম্পের বাতাসে শিশু নি;হ/ত, এলাকায় শোক ‎শান্তিরামের শান্তির প্রতীক সমাজসেবক হাছান আলী শ্যামনগরে কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন ছাত্রদলের নেতাকর্মীরা দেশে হামের ভয়াবহ রূপ মৃত্যুমিছিলে আরও ৭ শিশু সংকটের মুখে ভিটামিন-এ সুরক্ষা মেহেরপুরের গাংনী বাইপাস সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ জনমনে ক্ষোভ অপরাধীদের আতঙ্ক এলাকাবাসীর স্বস্তি জামগড়ায় মানবিক পুলিশিংয়ের এক অনন্য নাম মোঃ তালেব (এসআই) মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক বাগেরহাট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

ভিডিও সংবাদ 👇👇

হোসেনপুরে ধানের খড় নিয়ে ঝগড়া ছু/রি/কা/ঘা/তে বৃদ্ধের মৃ/ত্যু, আ/ট/ক ৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

হোসেনপুরে ধানের খড় নিয়ে ঝগড়া ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধানের খড় নিয়ে ঝগড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো: আশু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ মে) বিকেল উপজেলার শাহেদল ইউনিয়নের দরিয়াবাজ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশু মিয়া আব্দুল জব্বারের ছেলে এবং একই গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ৩ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে নিহত আশু মিয়ার সাথে চাচাতো ভাই সুরুজ মিয়ার (৬১) সাথে রাস্তায় ধানখেতের খড় শুকানো নিয়ে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আশু মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হল সুরুজ মিয়া (৬১), তার দুই ছেলে মদন মিয়া(২৮) ও শাকিল মিয়া(২৪)।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট