1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার, সীমান্তে আতঙ্ক। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক বাগেরহাট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত তালায় নবাগত ইউএনও’র সাথে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় বৃষ্টির কারণে স্থগিত বিএনপি-সমর্থিত ওলামা দলের পরিচিতি সমাবেশ, নতুন তারিখ পরে ঘোষণা দোয়ারাবাজার উপজেলা জনাব কলিম উদ্দিন আহমদ মিলন এম পির ২০শ কোটি টাকার বাজেট ঘোষণা। শার্শা উপজেলায় বেনাপোলে সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফএসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে বইছে উৎসবমুখর লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ই/য়া/বা?সহ আ/ট/ক ১ নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নি হ তে র ঘটনায় সড়ক অবরোধ ও বিক্ষোভ নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দু/র্ঘ/ট/না/য় শিক্ষার্থী নি/হ/তে/র ঘটনায় সড়ক অবরোধ ও বিক্ষোভ নন-এমপিও শিক্ষকদের আকুল আবেদন বাঁচার অধিকারটুকু ফিরিয়ে দিন নন-এমপিও শিক্ষকদের আকুল আবেদন বাঁচার অধিকারটুকু ফিরিয়ে দিন

ভিডিও সংবাদ 👇👇

বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার, সীমান্তে আতঙ্ক।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার, সীমান্তে আতঙ্ক।

শরিফ উদ্দিন মোল্লা জেলা প্রতিনিধি লালমনিরহাট।

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের মঙ্গলিবাড়ী সীমান্তে মেইন পিলার ৮৪১/৮এস এর ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি ভারতীয় ড্রোন যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে বাংলাদেশের ভুট্টা ক্ষেতে পড়ে যায়। ভারতীয় বিএসএফ ড্রোন উদ্ধারে ঐ সীমান্তে টহল জোরদার করলে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করে।
মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে বারোটার দিকে মগলিবাড়ী সীমান্তে ড্রোন দিয়ে ভিডিও করার সময় এ ধরনের ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানাযায়, তিস্তা ব্যাটালিয়ন (৬১-বিজিবি) এর অধীনে বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা জিরোপয়েন্ট মঙ্গলিবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৪১/৮এস হতে বাংলাদেশের ১০ গজ অভ্যন্তরে ৯৮/হিমালয় ক্যাম্পের বিএসএফের টহল দলের সদস্যরা ড্রোন দিয়ে ভিডিও করার সময় সীমান্তের পাশের জমিতে কাজ করা এক ব্যক্তির মাথার ওপর দিয়ে যাওয়ার সময় ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ভুট্টা ক্ষেতে বিকট শব্দে আছড়ে পড়ে। পরবর্তীতে ঐ ব্যক্তি বিজিবিকে খবর দিলে ঘটনাস্থলে বিজিবি গিয়ে ড্রোনটি উদ্ধার করে।

সীমান্তে থাকা স্থানীয়রা বলেন, বেলা সাড়ে বারোটার দিকে সীমান্ত পিলার ৮৪১/৮এস এর বাংলাদেশের অভ্যন্তরে একটি ড্রোন ভুট্টা ক্ষেতে আছরে পড়লে হিমালয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা ড্রোনটি খোঁজার চেষ্টা করে।
এ বিষয়ে ৬১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল ফজলে মুনিম মঙ্গলিবাড়ী সীমান্তে ভাতীয় ড্রোন উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং এই বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। পরে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট