1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শার্শা উপজেলায় বেনাপোলে সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফএসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে বইছে উৎসবমুখর - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক বাগেরহাট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত তালায় নবাগত ইউএনও’র সাথে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় বৃষ্টির কারণে স্থগিত বিএনপি-সমর্থিত ওলামা দলের পরিচিতি সমাবেশ, নতুন তারিখ পরে ঘোষণা দোয়ারাবাজার উপজেলা জনাব কলিম উদ্দিন আহমদ মিলন এম পির ২০শ কোটি টাকার বাজেট ঘোষণা। শার্শা উপজেলায় বেনাপোলে সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফএসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে বইছে উৎসবমুখর লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ই/য়া/বা?সহ আ/ট/ক ১ নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নি হ তে র ঘটনায় সড়ক অবরোধ ও বিক্ষোভ নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দু/র্ঘ/ট/না/য় শিক্ষার্থী নি/হ/তে/র ঘটনায় সড়ক অবরোধ ও বিক্ষোভ নন-এমপিও শিক্ষকদের আকুল আবেদন বাঁচার অধিকারটুকু ফিরিয়ে দিন নন-এমপিও শিক্ষকদের আকুল আবেদন বাঁচার অধিকারটুকু ফিরিয়ে দিন

ভিডিও সংবাদ 👇👇

শার্শা উপজেলায় বেনাপোলে সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফএসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে বইছে উৎসবমুখর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

শার্শা উপজেলায় বেনাপোলে সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফএসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে বইছে উৎসবমুখর

গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি, (যশোর)

৬ মে ২০২৬ বুধবার
যশোরের শার্শা উপজেলার বন্দর নগরী বেনাপোলে আসন্ন ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া। আগামী ১৩ মে ২০২৬, বুধবার অনুষ্ঠিতব্য এ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের মধ্যে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। এরই মধ্যে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ তাদের প্যানেল পরিচিতি ও প্রতীক ঘোষণার পর থেকে মাঠে বেশ সক্রিয় হয়ে উঠেছে।
“ঊষার গগণে জ্বালাবো সেবার আলো, নেভাবো সব অন্ধকার”—এই স্লোগানকে সামনে রেখে ভোটারদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে পরিষদের নেতাকর্মীরা।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ আমিরুল ইসলাম (মেসার্স নীরা এন্টারপ্রাইজ), যার প্রতীক ‘চেয়ার’। সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোঃ বদরুজ্জামান (বনি) (মেসার্স লিটন এন্টারপ্রাইজ), যার প্রতীক ‘তরবারী’।
এছাড়া প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন—সিনিয়র সহ-সভাপতি: আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম (তালা), মোঃ শাকিরুল ইসলাম (মোটরসাইকেল);সহ-সভাপতি: মোঃ মাহবুবুর রহমান (চাকা), মোঃ সাইফুল ইসলাম আসাদ (গরুর গাড়ি);সাংগঠনিক সম্পাদক: আসানুর রহমান (হাতুড়ি);দপ্তর সম্পাদক: রানা আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত);অর্থ সম্পাদক: আব্দুল্লাহ আল ফয়সাল (দেয়াল ঘড়ি);শ্রম ও জনকল্যাণ সম্পাদক: মোঃ রায়হান সিদ্দিকী (মোবাইল ফোন);কাস্টমস বিষয়ক সম্পাদক: মোঃ শহিদুল আলম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত);বন্দর বিষয়ক সম্পাদক: মোঃ আঃ সাত্তার (ট্রাক);কার্গো শাখা বিষয়ক সম্পাদক: মোঃ আসাদুজ্জামান (টেলিভিশন);প্রচার সম্পাদক: মোঃ সজিবুর রহমান (ঘুড়ি);ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মোঃ আক্তারুজ্জামান সনি (ব্যাট);ব্যাংক বিষয়ক সম্পাদক: মোঃ হায়দার আলী (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত);রপ্তানি বিষয়ক সম্পাদক: মোঃ হাসানুর জামান (হাত পাখা)।
কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন—মোঃ মাহবুব রুবেল (ইজি বাইক), মোঃ সাগর হোসেন (বট গাছ), মোঃ জসিম উদ্দিন (বেহালা) ও মোঃ রেদওয়ানুল ইসলাম সীমান্ত (আম)।
নির্বাচনী তফসিল অনুযায়ী, স্টাফ এসোসিয়েশনের নিজস্ব ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি করেছেন ‘আমিরুল-বনি’ পরিষদের নেতারা। তাদের ইশতেহারে সদস্যদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং সংগঠনের আধুনিকায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
প্যানেলের নেতৃবৃন্দ ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন, উন্নয়ন ও সেবার ধারাবাহিকতা বজায় রাখতে তাদের মূল্যবান ভোট দিয়ে এই পরিষদকে বিজয়ী করার জন্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট