
লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবাসহ আটক ১
আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (৬ মে) সকালে উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং থানা পুলিশ অভিযান চালায়।অভিযানটি পরিচালনা করেন থানার এসআই (নিঃ) নাদিম মুন্সি।তার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়।এসময় গোয়ালীমান্দ্রা স্টীল ব্রিজের পশ্চিম পাশে বটতলা এলাকার পাকা রাস্তা থেকেশফিকুল ইসলাম বাবু (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশের দাবি,তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।আটককৃত ব্যক্তি সিরাজদিখান উপজেলার নিমতলা হাজীগাঁও গ্রামের বাসিন্দা।লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান-উল-ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান,মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।আটককৃতকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।স্থানীয়দের মধ্যে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।অনেকে পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন।
তারা মনে করেন এতে এলাকায় মাদকের বিস্তার কমবে।
অন্যদিকে,নিয়মিত নজরদারি জোরদারেরও দাবি জানিয়েছেন স্থানীয়রা।পুলিশ জানিয়েছে,মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।বিশেষ করে সীমান্তবর্তী ও ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হচ্ছে।মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেছে পুলিশ প্রশাসন।