1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
তারেক রহমানের নেতৃত্বে খাল পুনঃখননের কর্মসূচির উদ্বোধন করলেন পানিসম্পদমন্ত্রী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিমলায় পশ্চিম ছাতনাই ঠাকুরগঞ্জ বাজার হাফিজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও তাফসির মাহফিলে এমপি। তারেক রহমানের নেতৃত্বে খাল পুনঃখননের কর্মসূচির উদ্বোধন করলেন পানিসম্পদমন্ত্রী উখিয়ার ‎জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের দপ্তরী কতৃক ছাত্রীকে নির্মম নির্যাতনের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ ফেনীর এসপি মাহবুব আলম খানকে ঘিরে অপপ্রচার: সরকারি নথিতে মিললো অভিযোগের অসত্যতার প্রমাণ পিরোজপুরের উন্নয়নে সাংবাদিকদের সহযোগী হিসেবে চায় জেলা পরিষদ মতবিনিময় সভায় প্রশাসক আলমগীর হোসেন ফেনীর নবনিযুক্ত এসপি মাহবুব আলম খানকে নিয়ে অপপ্রচারের নেপথ্যে কী বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান সচেতন মহলের খুলনা মফস্বল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবীর অসুস্থতা সুস্থতা কামনায় সংগঠনের দোয়া ও বিবৃতি মা জনদুর্ভোগ বা সাফল্যের কথা জানান শার্শা থানা পুলিশের অভিযানে ১০ পিচ ই য়া বা ট্যাবলেটসহ এক জন আ ট ক

ভিডিও সংবাদ 👇👇

তারেক রহমানের নেতৃত্বে খাল পুনঃখননের কর্মসূচির উদ্বোধন করলেন পানিসম্পদমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

তারেক রহমানের নেতৃত্বে খাল পুনঃখননের কর্মসূচির উদ্বোধন করলেন পানিসম্পদমন্ত্রী

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের গজারিয়ায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।তিনি বলেছেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শুরু হওয়া খাল খনন কর্মসূচি এখন তারেক রহমানের নেতৃত্বে নতুন উদ্যমে এগিয়ে চলছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামাল্দী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন,জলাবদ্ধতা নিরসন,কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় খাল পুনঃখননের বিকল্প নেই।তিনি জানান,সরকার সারাদেশে নদী ও খাল রক্ষায় সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করছে।
খাল পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ সচল হওয়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেন তিনি।

পানিসম্পদমন্ত্রী বলেন,কৃষি,মৎস্য ও নৌপথ ব্যবস্থায় নতুন গতি সৃষ্টিতে খাল পুনঃখনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি আরও বলেন,খাল খনন শুধু উন্নয়ন প্রকল্প নয়,এটি সামাজিক সম্প্রীতি ও মানুষের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিরও কার্যকর মাধ্যম।পুনঃখনন কার্যক্রমে স্থানীয় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।অনুষ্ঠান শেষে মন্ত্রী কাজলী নদী পরিদর্শন করেন।এ সময় নদীর বিভিন্ন স্থানে শিল্পকারখানার বর্জ্য দেখতে পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নদীদূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মন্ত্রী বলেন,নদী ও খাল রক্ষা করা না গেলে ভবিষ্যতে পরিবেশ ও জনজীবনের ওপর ভয়াবহ প্রভাব পড়বে।
উন্নয়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন,ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব এবং পুলিশ সুপার মো:জাহিদুল ইসলাম।এ ছাড়া গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মাহমুদুল হাসান,গজারিয়া থানার ওসি মো:হাসান আলী ও উপজেলা নির্বাহী প্রকৌশলী সামিউল আরেফিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।স্থানীয় বাসিন্দারা জানান,দীর্ঘদিন ধরে এলাকার অনেক খাল ভরাট ও নাব্যতা সংকটে পড়ে ছিল।পুনঃখনন কার্যক্রম বাস্তবায়িত হলে কৃষি,মৎস্য ও নৌযান চলাচলে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট