1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আকস্মিক পরিদর্শনে সন্তোষ প্রকাশ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৯ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনী পৌরসভার গর্ব: ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন আদিলুর রহমান সত্যের পথে কলম যোদ্ধা হওয়ার প্রেরণা আমার গুরু এম কাজল খান আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আকস্মিক পরিদর্শনে সন্তোষ প্রকাশ ৩২ বছর বিনা বেতনে শিক্ষা দান— নন-এমপিও শিক্ষকদের আর্তনাদ, এমপিওভুক্তির জোর দাবি যৌতুকের জন্য হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার। লৌহজংয়ে প্রশাসনের মাদকবিরোধী অভিযানে ৪২০পিস ই/য়া/বা/সহ গ্রে/ফ/তা/র -২ টাঙ্গাইল কালিহাতীতে এক গৃহবধূর স্বামীর সংসার থেকে টাকা স্বর্ণালংকার নিয়ে উধাও প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসউদুল গ্রেপ্তার ঘাটাইল সন্ধানপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে আনোয়ার কাজী

ভিডিও সংবাদ 👇👇

আকস্মিক পরিদর্শনে সন্তোষ প্রকাশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

আকস্মিক পরিদর্শনে সন্তোষ প্রকাশ

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনায় প্রশংসা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন)-এর
স্বাস্থ্য অধিদপ্তর-এর মান্যবর পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী আজ ৮ মে, শুক্রবার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, ফেনী আকস্মিক পরিদর্শন করেন।

এ সময় হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম, রোগীসেবা, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা ঘুরে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

পরিচালক (প্রশাসন) হাসপাতালের অন্তঃবিভাগ, জরুরি বিভাগ, এইচডিইউসহ বিভিন্ন বিশেষায়িত সেবা ইউনিট পরিদর্শন করেন। তিনি রোগীদের চিকিৎসাসেবা, ওয়ার্ড ব্যবস্থাপনা, সেবার মান এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি হাসপাতালে চলমান সেবামূলক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।

তিনি বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত ও মানবিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আরও দায়িত্বশীল ও নিষ্ঠাবান হতে হবে। রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করার পাশাপাশি সেবার গুণগত মান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন তিনি।

পরিদর্শন শেষে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক ও মানবিক স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে হাসপাতালটি প্রতিশ্রুতিবদ্ধ।
জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ
২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, ফেনী

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট