1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসউদুল গ্রেপ্তার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫ সাতক্ষীরার কলারোয়ায় “বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড”-এর ম্যানেজার কামরুজ্জামান প্রায় ৫ হাজার গ্রাহকের ৫৩ কোটি টাকা আত্মসাৎ করে। তিস্তা টোল প্লাজায় পুলিশের জালে যুবক, শরীরে লুকানো ছিল প্রায় ২ কোটি টাকার ডলার! আতিয়ার পারভেজকে সাংবাদিক কল্যান ট্রাস্টের সদস্য মনোনীত করায় খুলনা মফস্বল প্রেসক্লাবের অভিনন্দন অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা “”” চকরিয়ার খুটাখালীতে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভিডিও সংবাদ 👇👇

প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসউদুল গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসউদুল গ্রেপ্তার

জেলা প্রতিনিধি:(নরসিংদী)
মোঃমামুন মোড়ল,

নরসিংদীর পলাশে প্রতারণা ও জালিয়াতির মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসউদুল ইসলাম রানা (৪৫) কে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাসউদুল ইসলাম রানা পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত “দূরন্ত পলাশ” নামক একটি গ্রুপের প্রধান এডমিন বলেও জানা গেছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতারণা ও জালিয়াতির একটি মামলায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও সম্মানিত নাগরিকদের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার চালানোর অভিযোগে “দূরন্ত পলাশ” আইডি ও সংশ্লিষ্ট এডমিনের বিরুদ্ধে থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার তাকে নরসিংদী আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট