1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদারীপুরে যৌথ অভিযানে গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী আটক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

মাদারীপুরে যৌথ অভিযানে গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী আটক

মোঃ সাব্বির আহমেদ  মাদারীপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

মোঃ সাব্বির আহমেদ  মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে বিশেষ অভিযানে গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ডাসার থানা পুলিশ।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।এর আগে বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯ টার দিকে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর সার্কেল)–এর নেতৃত্বে নবগ্রাম ইউনিয়নের উত্তর চলবল এলাকার হাইস্কুল মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই মাঠে মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয় চলছে এমন তথ্য পেয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করে চারজনকে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন উত্তর চলবল এলাকার প্রয়াত পুলিন বাড়ৈর ছেলে প্রকাশ বাড়ৈ (৩৮), প্রবীণ পাত্রের ছেলে তন্ময় পাত্র (২১), লক্ষণ বাড়ৈর ছেলে বিটপ বাড়ৈ (২৪) ও রঞ্জিত সরকারের ছেলে রথিন সরকার (২১)। তারা সবাই এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।দীর্ঘদিন ধরে আটক আসামিরা এলাকায় মাদক ব্যবসা করে আসছিল, যার প্রভাবে এলাকার যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।ডাসার থানার ওসি মোঃ তরিকুল ইসলাম বলেন, “অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গ্রেফতার আসামিদের মধ্যে প্রকাশ বাড়ৈর নামে একাধিক মাদকের মামলা রয়েছে। মামলার পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট