1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃ ত্যু অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ার খুটাখালীতে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার পরশুরামে গাঁজার পাতা হাতে জেলে আ ট ক আমলা ইউনিয়নের নারী ইউপি সদস্য জোছনা খাতুনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃ ত্যু অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা। ৩ জন জেল হাজতে প্রেরন। কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

ভিডিও সংবাদ 👇👇

আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃ ত্যু অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান

মুহাম্মদ সালাহ উদ্দীন, আলীকদম (বান্দরবান)

বান্দরবানের আলীকদম উপজেলায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তুমরাও ম্রো (১) নামে ওই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে উপজেলায় হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নিহত তুমরাও ম্রো উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেনরুওয়া পাড়ার বাসিন্দা।

তার বাবার নাম মেনথক ম্রো। বুধবার শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে কক্সবাজার সদর হাসপাতাল-এ পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, গত ১৩ মে পর্যন্ত হাসপাতালে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৩০৪ জন।

এর মধ্যে ২৫৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১৭৩ জন। উন্নত চিকিৎসার জন্য ছয়জনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৭৪ জন রোগী। এছাড়া বহির্বিভাগ ও জরুরি বিভাগ থেকে চিকিৎসাসেবা নিয়েছেন আরও ৫১ জন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দুর্গম পাহাড়ি এলাকায় হামের বিস্তার রোধে অস্থায়ী চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হচ্ছে।

পোয়ামুহুরী ও কুরুকপাতা এলাকায় স্থাপিত দুটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প থেকে এখন পর্যন্ত ৪১০ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বলছে, দুর্গম এলাকায় চিকিৎসাসেবা ও টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।

আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন পাড়ায় গিয়ে কাজ করছেন।

এদিকে আগামীকাল কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে অধ্যাপক থানজামা লুশাই-এর।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনি সেখানে চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট