1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পরশুরামে গাঁজার পাতা হাতে জেলে আ ট ক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ার খুটাখালীতে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার পরশুরামে গাঁজার পাতা হাতে জেলে আ ট ক আমলা ইউনিয়নের নারী ইউপি সদস্য জোছনা খাতুনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃ ত্যু অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা। ৩ জন জেল হাজতে প্রেরন। কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

ভিডিও সংবাদ 👇👇

পরশুরামে গাঁজার পাতা হাতে জেলে আ ট ক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

পরশুরামে গাঁজার পাতা হাতে জেলে আটক

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।

ভর্তা করে খাওয়ার কথা বললেও মিলল না রক্ষা

ভ্রাম্যমাণ আদালতে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড
ফেনীর পরশুরামে গাঁজার গাছের পাতা সংগ্রহ করে হাতে নিয়ে রাস্তায় হাঁটার সময় স্থানীয় যুবকদের হাতে আটক হয়েছেন বাসুদেব কুমার দাস (৫০) নামে এক জেলে। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালত তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত বাসুদেব কুমার দাস ছাগলনাইয়া উপজেলার হরিপুর গ্রামের নারায়ণ চন্দ্র দাসের ছেলে। স্থানীয়ভাবে তিনি পেশায় একজন জেলে হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের ধনিকুন্ডা রাস্তার মাথা এলাকায় বৃহস্পতিবার বিকেলের দিকে বাসুদেব কুমার দাসকে হাতে গাঁজার পাতা নিয়ে হাঁটতে দেখে কয়েকজন যুবক তার গতিরোধ করেন। এ সময় তারা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, রাস্তার পাশ থেকে গাঁজার গাছের পাতা সংগ্রহ করেছেন এবং সেগুলো ভর্তা করে খাওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন যুবক তার বক্তব্যের ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ভিডিওতে বাসুদেব কুমার দাসকে বলতে শোনা যায়, “ভর্তা করে খাওয়ার জন্য পাতাগুলো তুলেছি।”
পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, মাদকসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে আইন প্রয়োগ জরুরি। আবার অনেকেই দাবি করছেন, ঘটনাটি তদন্ত করে গাঁজার গাছ কোথা থেকে এসেছে এবং এলাকায় এ ধরনের গাছ কীভাবে জন্মেছে তা খতিয়ে দেখা প্রয়োজন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকসংক্রান্ত কোনো ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট