1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে শেষ বিদায়, জানাজায় হাজারো মানুষের ঢল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে আসতে চান, এ কে এম জাকির হোসেন – ভোলায় গাঁ/জা/সহ ২ জন মা/দ/ক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। হাম সংকটে রাজশাহী বিভাগ: সংক্রমণ ৩১ শতাংশ ছাড়িয়ে, শিশুদের মধ্যে বাড়ছে মৃ/ত্যু ও উদ্বেগ দোয়ারাবাজারে ধর্মীয় নেতৃবৃন্দ ও যুবকদের সঙ্গে দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃ/ত্যু। সোনাগাজীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে গাউসুল আযম বৈরাবরীর ওরস সম্পন্ন। আজ দুপুর ১ টার পরে ঢাকা ও ঢাকার আশেপাশে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ডিবির গোয়েন্দা জালে আলোচিত ও বরখাস্তকৃত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোঃ আফজল নাছের।

ভিডিও সংবাদ 👇👇

অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে শেষ বিদায়, জানাজায় হাজারো মানুষের ঢল

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার 

রাজশাহীর তানোরে দুই বছরের শিশু সাজিদকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানিয়েছেন এলাকাবাসী। শুক্রবার সকাল সাড়ে ১০টায় কোয়েলহাট মধ্যপাড়া এলাকায় তার বাবার বাড়ির পাশের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নেককিড়ি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।ভোর থেকেই গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। মসজিদের মাইক থেকে বারবার ভেসে আসে হৃদয়বিদারক ঘোষণা কোয়েলহাট পূর্বপাড়ার রাকিব উদ্দীনের দুই বছরের শিশু সাজিদ আর নেই। এই ঘোষণার পর থেকেই থমকে যায় গ্রামের স্বাভাবিক জীবন। কেউ মাঠে কাজ করতে যাননি, অনেক দোকানও খোলেনি। পুরুষ, নারী, বৃদ্ধ, যুবক এমনকি স্কুলপড়ুয়া শিক্ষার্থীরাও ছুটে যান সাজিদের বাড়ির দিকে শেষবারের মতো নিষ্পাপ সেই মুখটি একনজর দেখার আশায়।সকালেই জানাজার মাঠে মানুষের ঢল নামে। গ্রামের মানুষ থেকে শুরু করে আশপাশের এলাকার লোকজন সকলের চোখেই ছিল অশ্রু। সাদা কাপড়ে মোড়ানো ছোট্ট দেহটি যখন মাঠে আনা হলো, তখন চারপাশে কান্নার রোল পড়ে যায়। শোকস্তব্ধ মা ছুটে যেতে চাইলে স্বজনরা তাকে ধরে রাখেন; কিন্তু কারোরই পক্ষে থামানো সম্ভব হয়নি সেই বুকফাটা কান্না।জানাজার ইমামতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। জানাজা শেষে হাজারো মানুষ হাত তুলে দোয়া করেন সাজিদের মাগফিরাতের জন্য এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ অসংখ্য মানুষ জানাজায় অংশ নেন।জানাজা শেষে ছোট্ট কফিনটি যখন কবরের দিকে নেওয়া হয়, তখন পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে পড়ে শুধু শোনা যাচ্ছিল স্বজনদের কান্নার শব্দ। গ্রামবাসীর অনেকেই বলছিলেন, এমন হৃদয়বিদারক দৃশ্য তারা কখনো দেখেননি।গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কোয়েলহাট পূর্বপাড়া এলাকায় গভীর নলকূপের জন্য খোঁড়া গর্তে পড়ে নিখোঁজ হয় সাজিদ। দীর্ঘ ৩২ ঘণ্টার উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় ৪০ ফুট মাটি খুঁড়ে তাকে উদ্ধার করেন। তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন।শিশু সাজিদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট