1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নির্বাচনী ইশতেহারের উন্নয়নচিত্র তুলে ধরে পিরোজপুরে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

নির্বাচনী ইশতেহারের উন্নয়নচিত্র তুলে ধরে পিরোজপুরে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নির্বাচনী ইশতেহারের উন্নয়নচিত্র তুলে ধরে পিরোজপুরে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং
সৈয়দ আল রাজী, জেলা প্রতিনিধিঃ পিরোজপুর
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আওতায় গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সুফল জনগণের মাঝে তুলে ধরতে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে এক প্রেস ব্রিফিং।
বুধবার (২০ মে) দুপুর ১২টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, পিরোজপুরের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সাঈদ। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিত চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানি।
প্রেস ব্রিফিংয়ে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আওতায় বাস্তবায়িত বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরা হয়। বিশেষ করে ফ্যামিলি কার্ড কার্যক্রম, স্মার্ট কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন ও পুনঃখনন, বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।
বক্তারা বলেন, সরকারের এসব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষিখাতের আধুনিকায়ন এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
এ সময় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জনগণের মাঝে আরও ব্যাপকভাবে প্রচার এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
সভায় জেলা প্রশাসন ও তথ্য অফিসের কর্মকর্তাদের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট