1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বনপাড়া পৌরসভার প্রায় ২৬ কোটি ২১ লাখ টাকার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

বনপাড়া পৌরসভার প্রায় ২৬ কোটি ২১ লাখ টাকার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

বনপাড়া পৌরসভার প্রায় ২৬ কোটি ২১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
‎মোঃ আলমগীর কবির, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি (নাটোর):
‎নাটোরের বনপাড়া পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রায় ২৬ কোটি ২০ লাখ ৭৩ হাজার টাকার প্রস্তাবিত সাধারণ বাজেট ঘোষণা করা হয়েছে। নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং পৌর প্রশাসনের কার্যক্রম গতিশীল করাকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
‎ঘোষিত বাজেট অনুযায়ী, আগামী অর্থবছরে পৌরসভার মোট সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫ কোটি ৮৪ লাখ ১৮ হাজার ৩০৪ টাকা। এর সঙ্গে প্রারম্ভিক স্থিতি ৩৬ লাখ ৫৪ হাজার ৮৮২ টাকা যুক্ত হয়ে সর্বমোট বাজেটের আকার দাঁড়িয়েছে ২৬ কোটি ২০ লাখ ৭৩ হাজার ১৮৬ টাকা।
‎বাজেটে বাড়ি ও জমির কর থেকে সম্ভাব্য আয় নির্ধারণ করা হয়েছে ৮৮ লাখ ৬৬ হাজার ২৮৯ টাকা। বকেয়া কর আদায় থেকে আয় ধরা হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৩৬৮ টাকা। এছাড়া বিভিন্ন ইজারা ও রাজস্ব খাত থেকেও উল্লেখযোগ্য আয় প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে হাট-বাজার ইজারা থেকে ১ কোটি ৩৫ লাখ টাকা এবং গণশৌচাগার ইজারা থেকে ৫ লাখ টাকা আয় ধরা হয়েছে।
‎ট্রেড লাইসেন্স খাতে ১৫ লাখ টাকা, জন্ম, মৃত্যু, বিবাহ ও দত্তক নিবন্ধন খাতে ৩০ লাখ টাকা এবং বিজ্ঞাপন কর থেকে ১০ লাখ টাকা আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সিনেমা, ভিডিও ভিশন ও ক্যাবল টিভি খাত থেকে ৫ লাখ টাকা এবং যানবাহন ঘাট, রিকশা ও ভ্যান লাইসেন্স বাবদ ২ লাখ টাকা আয় প্রস্তাব করা হয়েছে।
‎লাইটিং ও হল কর খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১৯ লাখ ১৪ হাজার ১০০ টাকা। এছাড়া কল্যাণমূলক খাত থেকে প্রায় ৩১ লাখ ৯০ হাজার টাকা, পৌর মার্কেট ও দোকান ভাড়া থেকে ৫০ লাখ টাকা এবং ভবন ও টাওয়ার ভাড়া থেকে ১০ লাখ টাকা আয়ের পরিকল্পনা করা হয়েছে। বিবিধ খাতে আরও ১০ লাখ টাকা আয় ধরা হয়েছে।
‎সরকারি অনুদান ও অন্যান্য সহায়তা খাতেও অর্থ প্রাপ্তির পরিকল্পনা রয়েছে। উন্নয়ন ব্যতীত সরকারি অনুদান হিসেবে ১৫ লাখ টাকা এবং জরুরি প্রাপ্তি খাতে ১০ লাখ টাকা অন্তর্ভুক্ত করা হয়েছে।
‎পৌরসভা সূত্রে জানা গেছে, বাজেটে নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিতকরণ, রাস্তা-ড্রেন উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম সম্প্রসারণ এবং পৌর এলাকার সার্বিক উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
‎বাজেট প্রণয়ন ও উপস্থাপনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা হাফসা শারমিন, প্রশাসক মো. জুবায়ের জাহাঙ্গীর, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এবং হিসাব রক্ষক মো. নুরজ্জামান।
‎মুক্ত বাজেট ঘোষণায় অংশ নেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম-গুরুদাসপুর (নাটোর-৪) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট