1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বিশিষ্ট মুরব্বি আজমান আলীর ইন্তেকালে, পান্ডারগাঁও ইউনিয়নে শোকের ছায়া - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

বিশিষ্ট মুরব্বি আজমান আলীর ইন্তেকালে, পান্ডারগাঁও ইউনিয়নে শোকের ছায়া

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

বিশিষ্ট মুরব্বি আজমান আলীর ইন্তেকালে, পান্ডারগাঁও ইউনিয়নে শোকের ছায়া

সাইফুল আলম।

প্রতিনিধি :দোয়ারা বাজার উপজেলা সুনামগঞ্জ ।

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৫ নং পান্ডারগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি ও সমাজসেবক আজমান আলী সাহেব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৪ বছর। তিনি ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন।

মরহুম আজমান আলী দীর্ঘদিন এলাকার একজন সৎ, বিনয়ী ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তিনি প্রায় ৩৫ বছর আগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করে এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেন। জীবদ্দশায় তিনি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। তাঁর সুন্দর আচরণ, ধর্মীয় অনুরাগ, অতিথিপরায়ণতা ও সামাজিক নেতৃত্বের গুণে তিনি সকল মহলে শ্রদ্ধাভাজন ছিলেন।

মৃত্যুকালে তিনি ৮ ছেলে, ৭ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পান্ডারগাঁও ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

মরহুমের ভাগনা সাংবাদিক শাহনূর ওয়াদুদ সাগর এক ও নাতি সাংবাদিক সাইফুল আলম শোক বিবৃতিতে বলেন, মরহুম আজমান আলী ছিলেন অত্যন্ত সজ্জন, পরোপকারী ও ন্যায়পরায়ণ মানুষ। তাঁর অনেক গুণ ছিল এবং তাঁর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। আমরা মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত ও বেহেশতের সর্বোচ্চ স্থান কামনা করছি।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আগামীকাল বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণ এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট