
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।
গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি, (যশোর)
বুধবার (২০মে ২০২৬)পুলিশ লাইন্স ড্রিল সেডে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়ের সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভার শুরুতেই অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন সমূহ উপস্থাপন করেন।
পরবর্তীতে উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নিকট তাদের সার্বিক সুবিধা-অসুবিধা উপস্থাপন করেন।
পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে তাদের প্রস্তাবিত আবেদন গুলো শোনেন এবং তাৎক্ষণিকভাবে কিছু সমাধান দেন।
ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়।
কল্যান সভা সঞ্চালনা করেন জনাব মোঃ মিরাজুল ইসলাম-পিপিএম সেবা , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস ), যশোর।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ সাখাওয়াত হোসেন , অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), যশোর, সার্কেল কর্মকর্তাগণ, ডাক্তার পুলিশ হাসপাতাল, আরআই পুলিশ লাইন্স, ডিআইও-১, সকল থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট ইন্সপেক্টর, টিআই প্রশাসন সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।