
রশিদপুর ইউনিয়নে ভিজিএফ সুষ্ঠ ভাবে বিতরণ শুরু
জামালপুর জেলা প্রতিনিধি।। মোঃ আজাদ হোসেন নিপুঃ-
দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় সরকারের ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে নির্ধারিত উপকারভোগীদের মাঝে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এই চাল বিতরণ করা হয়।
ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ দেলোয়ার হোসেন। ডিও (ডিলার দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মনছুর মেম্বার। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সার্বিক কার্যক্রম তদারকি করেন জনাব মোঃ মনিরুজ্জামান। এছাড়াও কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারী মোছাঃ রানী আক্তার উপকারভোগীদের তথ্য যাচাই ও হিসাব সংরক্ষণের দায়িত্ব পালন করেন।
সরকারি নির্দেশনা অনুযায়ী সুষ্ঠুভাবে চাল বিতরণ নিশ্চিত করতে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শহিদুল্লাহ আল সুজন, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস, জামালপুর সদর। তিনি বিতরণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং উপকারভোগীদের মাঝে নির্ধারিত পরিমাণ চাল সঠিকভাবে বিতরণ হচ্ছে কিনা তা নিশ্চিত করেন।
এসময় সংশ্লিষ্টরা জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়।
উপকারভোগীরা সরকারের এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।