1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পিরোজপুরে রিপোর্ট নিয়ে স্বাস্থ্য কার্যালয়ে উত্তেজনা, দুই সহকর্মীর হাতাহাতি উভয়কে শোকজ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

পিরোজপুরে রিপোর্ট নিয়ে স্বাস্থ্য কার্যালয়ে উত্তেজনা, দুই সহকর্মীর হাতাহাতি উভয়কে শোকজ

সৈয়দ আল রাজী, জেলা প্রতিনিধি (পিরোজপুর) 
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে
পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় (ফাইল ছবি)। ছবি: প্রভাতী বাংলাদেশ।

সৈয়দ আল রাজী, জেলা প্রতিনিধি (পিরোজপুর) 

পিরোজপুর: পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অফিসিয়াল রিপোর্ট তৈরি ও আদান-প্রদানকে কেন্দ্র করে দুই সহকর্মীর মধ্যে চরম উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে, ২০ Font) বিকেলে অফিস চলাকালীন সময়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ঘটনার পর কার্যালয়ের অভ্যন্তরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত দুই কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে। কার্যালয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, একটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক রিপোর্ট তৈরি নিয়ে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) মনি মোহন মিস্ত্রী এবং স্বাস্থ্য সহকারী শামসুন্নাহার ওরফে চিনুর মধ্যে প্রথমে তর্কবিতর্ক শুরু হয়। কথার পিঠে কথা চলতে চলতে একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয়েই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ধস্তাধস্তির একপর্যায়ে স্বাস্থ্য সহকারী শামসুন্নাহারের চশমা ভেঙে নিচে পড়ে যায় এবং তিনি চোখের পাশে সামান্য আঘাত পান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মনি মোহন মিস্ত্রী দাবি করেন, “অফিসিয়াল বিষয় নিয়ে কথা বলার একপর্যায়ে শামসুন্নাহার আমার সাথে অত্যন্ত অশোভন আচরণ করেন। তিনি আচমকা নিজের চেয়ার থেকে উঠে এসে আমার শার্টের কলার চেপে ধরেন। আমি মূলত আত্মরক্ষার্থে নিজেকে ছাড়িয়ে নিতে তাকে সরিয়ে দিতে চেয়েছিলাম। তখনই এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে, সম্পূর্ণ বিপরীত অভিযোগ তুলে স্বাস্থ্য সহকারী শামসুন্নাহার বলেন, “অফিসিয়াল কাজ নিয়ে সাধারণ বাকবিতণ্ডার সময় মনি মোহন মিস্ত্রী হঠাৎ উত্তেজিত হয়ে আমাকে চড় মারতে উদ্যত হন। একজন নারী হিসেবে আমি নিজের আত্মরক্ষার্থে তাঁর শার্ট টেনে ধরি। কিন্তু তিনি আমাকে শারীরিকভাবে আঘাত করেন।

এই বিষয়ে পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশতিয়াক আহমেদ বলেন, “একটি দাপ্তরিক রিপোর্ট প্রদানকে কেন্দ্র করে দুই সহকর্মীর মধ্যে প্রথম বাকবিতণ্ডা এবং পরে অফিস কক্ষের ভেতরেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বলে আমি জানতে পেরেছি। ঘটনার সময় আমি একটি জরুরি সরকারি সভায় ব্যস্ত ছিলাম। তিনি আরও জানান, “বিষয়টি জানার সাথে সাথেই আমি পিরোজপুর সদর থানা পুলিশকে অবহিত করি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পরিস্থিতি শান্ত থাকায় পুলিশ সদস্যরা পরে ফিরে যান। আমরা ইতিমধ্যেই অভিযুক্ত উভয়ের লিখিত বক্তব্য গ্রহণ করেছি এবং সরকারি বিধিমালা ভঙ্গের দায়ে দুজনকে শোকজ করা হয়েছে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে, বিভাগীয় বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ফোন পেয়ে দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ যাওয়ার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট