1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আসসালামু আলাইকুম। আমার প্রিয় এলাকাবাসী, আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

আসসালামু আলাইকুম। আমার প্রিয় এলাকাবাসী, আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

আসসালামু আলাইকুম।
আমার প্রিয় এলাকাবাসী, আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন।

আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা

আসসালামুয়ালাইকুম
আমার প্রিয় এলাকাবাসী
আমার সালাম ও শুভেচ্ছা গ্ৰহণ করবেন
আমি আপনাদের হামিদ—কারো সন্তানের মতো, আবার কারো ছোট ভাই, কারো বন্ধু।
আমার বাবা আমাকে একটা কথা বলেছিলেন, “জীবনে কারো উপকার করতে না পারলেও কারো ক্ষতি করবে না। পারলে সমাজ ও দেশের জন্য কিছু করবে।
আমি সেই আদর্শ ও নীতিতে বিশ্বাসী।
সমাজে মানুষে মানুষের মধ্যে মানবিকতার চেয়ে প্রতিযোগিতা আর প্রদর্শনীর প্রভাব বেশি। কে কার থেকে এগিয়ে যাচ্ছে, এই প্রতিযোগিতার দৌড়ে হারিয়ে যাচ্ছে সততা, ভালোবাসা আর সহানুভূতির মতো গুণাবলি। মানুষ এখন অন্যের ব্যর্থতায় আনন্দ খুঁজে নেয়। সম্পর্কের জায়গায় এসেছে স্বার্থ, আর নৈতিকতার জায়গা দখল করেছে ভণ্ডামি। সব মিলিয়ে এই অসুস্থ সমাজ যেন হয়ে উঠছে বসবাসের অযোগ্য স্থান।
তদুপরি, যুব সমাজের অধঃপতন যেন সচেতন মানুষদের নতুন করে ভাবায়।

আমার এই ছোট্ট জীবনে আমি খুব অবাক দৃষ্টিতে লক্ষ করছি যে, নানা কারণে আমাদের শান্তিপ্রিয় জনপদে সহজ-সরল মানুষের মাঝে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আমরা সেটার পুনরাবৃত্তি চাই না, যেটা আমাদের পরবর্তী প্রজন্মকে সমাজে বেড়ে ওঠার ক্ষেত্রে সাংঘাতিকভাবে প্রভাব ফেলবে।
কেন আমরা ব্যক্তিস্বার্থে সমাজকে ব্যবহার করব?
সমাজের নিরীহ মানুষদের পুঁজি করে স্বার্থ হাসিল করব?
প্রতিহিংসার বশবর্তী হয়ে কেন বারবার সংঘাতে জড়াব?
শান্তিপ্রিয় সমাজকে কেন অস্থিতিশীল করে তুলব?
কি লাভ আছে এখানে?
না, কোনো লাভ নেই—ক্ষতি ছাড়া।
আমাদের চিন্তাধারার মনোনিবেশ হোক সমাজের মান উন্নয়নে।
আমরা যেন সমাজের জন্য আতঙ্ক না হয়ে আস্থা ও বিশ্বাসের মানদণ্ড হয়ে উঠি।
আমাদের রাজনীতি হোক সমাজের কল্যাণে।
আমরা তো সবাই একই সমাজের বাসিন্দা, একই মসজিদে নামাজ পড়ি, একই দোকানে বসে চা খাই, একই রাস্তা দিয়ে চলাফেরা করি। তবে কেন আমাদের মাঝে এত বিরোধ?
আসুন, আমরা আমাদের অতীতের সব ভুল-ত্রুটি মুছে দিয়ে সকল মান-অভিমান ভুলে গিয়ে একটি সুন্দর, সবার জন্য নিরাপদ ও বাসযোগ্য সমাজ গড়ে তুলি। যেখানে আপনি, আমি—আমরা সবাই যার যার জায়গা থেকে সচেষ্ট হয়ে সমাজকে আলোকিত করি।
আমি একা কিছু করতে পারব না, আপনিও না। কিন্তু আমরা সবাই মিলে সম্মিলিতভাবে অনেক কিছু করতে পারব।
শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিতে আলোকিত হোক আমাদের সমাজ।
আমরা পারব, আমরাই গড়ব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট