
ঘাটাইল উপজেলা ধলাপাড়া ইউনিয়নে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত, বিদ্যুৎতের লোডশেডিংয়েও বৈষম্যের অভিযোগ
আঃহালিম আতিক
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
ঘাটাইল উপজেলা ধলাপাড়া ইউনিয়নে তীব্র গরমে ও বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। প্রচণ্ড গরমের মধ্যে দিনে-রাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। এ দিকে লোডশেডিংয়ের কোন সুনামিদ্দিষ্ট সূচী না থাকায় বৈষম্যের অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুত ধলাপাড়া সাব ষ্টেশন এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন গড়ে ৮ থেকে ৯ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হয়। কিন্ত উপজেলা ধলাপাড়া ইউনিয়নে বিভিন্ন এলাকায় লোডশেডিং থাকে ১৪ থেকে ১৫ ঘন্টা । স্থানীয় লোক জনের অভিযোগ বিদ্যুৎ বিভাগ ইচ্ছা করে কোন কোন এলাকাকে গুরুত্ব দিয়ে লোডশেডিংয়েও বৈষম্য করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগের উচিৎ সব এলাকায় সমহারে লোড শেডিং দেয়া। এ গরমে কারোর সাথে বৈষম্য করা উচিৎ নয়।
এ দিকে স্থানীয় বাসিন্দারা জানান, দিনে-রাতে কয়েক দফা বিদ্যুৎ চলে যাচ্ছে। কোনো নির্দিষ্ট সময়সূচি না থাকায় ভোগান্তি আরও বেড়েছে। এতে গৃহস্থালি কাজ থেকে শুরু করে শিক্ষার্থীদের পড়াশোনা ও ব্যবসা-বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়ছে।
বিশেষ করে সন্ধ্যার পর দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। অন্যদিকে তীব্র গরমে শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন।বিদ্যুৎ না থাকায় অধিকাংশ এলাকায় পানির পাম্প ও মোটর বিদ্যুতের ওপর নির্ভরশীল হওয়ায় মানুষ সংকটে পড়েছে
এ দিকে এলাকাবাসী বলেন
আমাদের মতো তৃতীয় বিশ্বে বিদ্যুতের ঘাটতি থাকবে লোডশেডিং ও হবে স্বাভাবিক। তবে তা হবে সহনীয়।
কিন্তু আমাদের ধলাপাড়াতে বিদ্যুতের এমনতর বিভ্রাট কোন ভাবেই মানা যায় না।
কর্তৃপক্ষের এমন উদাসীনতা জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।
দ্রুততার সাথে এর প্রতিকার করুন।
মনে রাখা দরকার জনগণই সকল ক্ষমতার উৎস।