1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লোহাগাড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

লোহাগাড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

লোহাগাড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম

লোহাগাড়ায় সাংবাদিককে
প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিড়ি
লোহাগাড়া (চট্টগ্রাম) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করায় দৈনিক যুগান্তরের এক প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।

ভুক্তভোগী সাংবাদিক জাহেদুল ইসলাম দৈনিক যুগান্তরের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি ও লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক।

এ ঘটনায় তিনি মঙ্গলবার রাতে লোহাগাড়া থানা-য় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযুক্ত আবু সাঈদ চৌধুরী টিটু উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি পদুয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার জঙ্গল পদুয়া এলাকার হাঙ্গর খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে কয়েকদিন ধরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা চলছে।

অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে খালপাড়ের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। গত সোমবার এ নিয়ে বালু উত্তোলনকারী ও এলাকাবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে।

এসব বিষয় নিয়ে সাংবাদিক জাহেদুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে ক্ষুব্ধ হয়ে আবু সাঈদ চৌধুরী টিটু তাকে ওয়াটসঅ্যাপে ফোন করে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

একই সঙ্গে সংবাদ প্রকাশ ও লেখালেখি বন্ধ করতে ভয়ভীতি প্রদর্শনের কথাও উল্লেখ করা হয়েছে জিডিতে।

অভিযোগের বিষয়ে আবু সাঈদ চৌধুরী টিটু বলেন, এটি ভুল বোঝাবুঝি, সাংবাদিক জাহেদের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে।

লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, সাংবাদিকের করা জিডির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় লোহাগাড়ার বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতারা তীব্র নিন্দা জানিয়েছেন। এক যৌথ বিবৃতিতে তারা সাংবাদিকদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিকে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত বলে উল্লেখ করেন এবং দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট