
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ২ জন মাদক কারবারি আটক।
বিশেষ প্রতিনিধি :ইমন রহমান
ভোলা জেলার সদর থানাধীন চর সামলাইয়া শিয়ালি বাড়ি সংলগ্ন এলাকায় আজ ২১ মে ২০২৬ বৃহস্পতিবার রাত ২ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে প্রায় ৬২ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা ও ৪৩ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আটককৃত আসামিদের নাম ও ঠিকানাঃ
০১। মোঃ নূর আলম(৫১)
পিতাঃ মোঃ আব্দুল মালেক মাস্টার
গ্রামঃ বড় চর সামাইয়া, ৫নং ওয়ার্ড
পোস্টঃ খেয়াঘাট, থানাঃ ভোলা সদর, জেলাঃ ভোলা
০২। মোঃ আনোয়ার হোসেন (৫২)
পিতাঃ মোঃ রফিকুল ইসলাম
গ্রামঃ বড় চর সামাইয়া, ৫নং ওয়ার্ড, পোস্টঃ খেয়াঘাট, থানাঃ ভোলা সদর, জেলাঃ ভোলা।