1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীর চারঘাটে র‍্যাবের অভিযান: ১৮৮ পিস ই য়া বা সহ মা দ ক কারবারি আ ট ক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীর চারঘাটে র‍্যাবের অভিযান: ১৮৮ পিস ই য়া বা সহ মা দ ক কারবারি আ ট ক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

রাজশাহীর চারঘাটে র‍্যাবের অভিযান: ১৮৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী।

রাজশাহীর চারঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৮৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৫। আটক ব্যক্তি মোঃ মাসুদ রানা (৪৫)। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
র‍্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মাদক, সন্ত্রাস, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২১ মে ২০২৬ রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি’র গোয়েন্দা দল জানতে পারে, পুঠিয়া এলাকা থেকে এক বা একাধিক মাদক ব্যবসায়ী নিষিদ্ধ ইয়াবা সংগ্রহ করে মোটরসাইকেলযোগে রাজশাহীর দিকে আসছে।
এ তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল রাজশাহীর চারঘাট থানাধীন খোদ্দগোবিন্দপুর গ্রামের পুঠিয়া-চারঘাট সড়কের নিতাইশাহ চৌরাস্তায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। সেখানে তল্লাশিকালে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামানো হয়। পরে মোটরসাইকেলে থাকা মোঃ মাসুদ রানাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার প্যান্টের পেছনের বাম পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা একটি নীল জিপার ব্যাগ বের করে দেন। ব্যাগটি তল্লাশি করে ১৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।
র‍্যাবের দাবি, আটক মাসুদ রানা এলাকায় চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট