
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হালুয়াঘাট উপজেলার ৭ নং শাকুয়াই ইউনিয়ন পরিষদের বর্তমান সফল ও জনবান্ধব চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা ঈদ মোবারক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদের আনন্দ ধনী-গরিব, ছোট-বড় সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এটাই আমার প্রত্যাশা। আমি সবসময় শাকুয়াই ইউনিয়নের মানুষের সুখ-দুঃখে পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমার প্রিয় ইউনিয়নবাসীর ভালোবাসা ও সহযোগিতায় আজ শাকুয়াই ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। রাস্তাঘাট উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ, সামাজিক উন্নয়নসহ জনকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। একটি আধুনিক, সুন্দর ও উন্নত ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।
তিনি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতাই আমার শক্তি। আসুন, আমরা সবাই মিলে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী-সমৃদ্ধ শাকুয়াই ইউনিয়ন গড়ে তুলি। সবশেষে তিনি সকলের সুস্বাস্থ্য সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আবারও জানিয়েছেন।