1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাসাইলে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, তিন শিক্ষার্থী নি হ ত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

বাসাইলে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, তিন শিক্ষার্থী নি হ ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

বাসাইলে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, তিন শিক্ষার্থী নিহত

​মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন।

রোববার (২৪ মে) সকাল পৌনে এগারোটার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে এই দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন— বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের প্রবাসী মো: রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৫), একই এলাকার মো: শওকত আলীর ছেলে লিমন (১৪) এবং মো: সোলায়মানের ছেলে সাইমন (১৪)। তারা তিনজনেই করোটিয়া এইচ এম ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

​পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইলগামী একটি বেপরোয়া গতির সিএনজি বাসাইলের বাংড়া কালি মন্দিরের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে গিয়ে পড়ে গুরুতর আহত হয়। এতে ঘটনাস্থলেই তাকবির মারা যায়। অপর দুইজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সায়মনও মারা যায়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নিহত তিনজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট