1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
চকরিয়ায় চাকা ফেটে সড়কে নামতেই মৃ ত্যু র মুখে ট্রলি চালক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

চকরিয়ায় চাকা ফেটে সড়কে নামতেই মৃ ত্যু র মুখে ট্রলি চালক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

চকরিয়ায় চাকা ফেটে সড়কে নামতেই মৃত্যুর মুখে ট্রলি চালক

আরমান হোসেন
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা

চকরিয়া চাকা ফেটে সড়কে নামতেই মৃত্যুর মুখে ট্রলি চালক
কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো: নয়ন উদ্দিন (২১) নামে এক নসিমন (ট্রলি) চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) ভোর রাত ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট আইডিয়াল স্কুল গেইট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন উদ্দিন ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের লাহারপাড়া এলাকার মো: হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রড বোঝাই ট্রলিটি চকরিয়া শহরের দিকে যাচ্ছিল। পথে গাড়িটির একটি চাকা ফেটে গেলে চালক নয়ন উদ্দিন ট্রলি থেকে নেমে সড়কের ওপর দাঁড়ান। এসময় অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবর রহমান জানান, নিহত ট্রলি চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রলিটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট