1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফেসবুকে ছিল মৃ ত্যুর ইঙ্গিত, সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী মাহাদির - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

ফেসবুকে ছিল মৃ ত্যুর ইঙ্গিত, সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী মাহাদির

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

ফেসবুকে ছিল মৃ ত্যুর ইঙ্গিত, সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী মাহাদির

আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি

ফেসবুকে ছিল মৃত্যুর ইঙ্গিত , সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী
মাহাদির

ফেসবুকে হৃদয়বিদারক একটি স্ট্যাটাস দিয়েছিলেন সৌদি প্রবাসী মাহাদি রাজ শুভ। সেখানে তিনি লিখেছিলেন, “বড় একটি এক্সিডেন্ট হোক, ছিন্ন-বিচ্ছিন্ন হোক দেহ, স্বপ্নগুলো মরে যাক, মুছে যাক সব অপূর্ণতা।” সেই স্ট্যাটাসের অল্প সময়ের মধ্যেই সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এই তরুণ প্রবাসী।

শুক্রবার (২৯ মে) সকালে মাহাদির মৃত্যুর খবর নিশ্চিত করেন সৌদিতে থাকা তার সহকর্মী আরাফাত হোসেন রায়হান। নিহত মাহাদি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সৌদি প্রবাসী মুহাম্মদ দুলালের ছেলে। তিনি স্থানীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

সহকর্মীদের সূত্রে জানা যায়, কয়েকদিন ধরেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মাহাদি। বৃহস্পতিবার ভোরে ফুড ডেলিভারির কাজে বের হলেও রাত পর্যন্ত বাসায় ফেরেননি। পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাতেই সৌদি পুলিশ জানায়, রিয়াদের তোমামা এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

বর্তমানে মাহাদির মরদেহ কিং সৌদি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ছয় মাস আগে দ্বিতীয়বারের মতো সৌদি আরবে যান মাহাদি। তার বাবা বর্তমানে সৌদিতেই অবস্থান করছেন। দেশে রয়েছেন তার মা, স্ত্রী, সন্তান ও বোন। পরিবারের সদস্যদের এখনো পুরো বিষয়টি জানানো হয়নি বলে জানা গেছে।

নিহতের মামা আলমগীর সারোয়ার জানান, মাহাদির জন্য সৌদিতে একটি ব্যবসার ব্যবস্থা করেছিলেন তার বাবা। কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক নানা টানাপোড়েনের কারণে তিনি মানসিক চাপে ছিলেন। তার একটি তিন বছরের সন্তানও রয়েছে।

মাহাদির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট