
হোসেনপুর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান খান
তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ,
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হোসেনপুর পৌরবাসীসহ হোসেনপুর উপজেলা”র” সকল জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন হোসেনপুর উপজেলার বিএনপি’র যুগ্ন আহবায়ক এবং হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ কামরুজ্জামান খান ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক।
তিনি আরও বলেন, মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করাই তার মূল লক্ষ্য। জনগণের সমর্থন ও দোয়া পেলে হোসেনপুর পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন তিনি।
মোঃ কামরুজ্জামান খান পৌরবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।