
ঈদ পুনর্মিলনীতে সাংবাদিক দের সঙ্গে এমপি আব্দুস সালাম আজাদের কুশল বিনিময়
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম আজাদ এর সঙ্গে ঈদ পুনর্মিলনী ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৯ মে) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হাড়িদিয়া গ্রামে এ আয়োজন করা হয়।ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে লৌহজং প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ,বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ।এ সময় তিনি দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে আয়োজিত এ মিলনমেলায় ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। উপস্থিত অতিথিদের জন্য নাস্তার ব্যবস্থা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মো:মিজানুর রহমান ঝিলু,মো: টুটুল,মো:মানিক মিয়া,মোঃ সুবিন,মো: নবীন,মোঃ আবু বকর সিদ্দীক,মো:আব্দুর রাজ্জাক সুমনসহ আরও অনেকে।এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতাকর্মীরা সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান,ঈদ পুনর্মিলনীর মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানজুড়ে নেতাকর্মী ও সাংবাদিকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।বিভিন্ন বিষয়ে মতবিনিময় এবং এলাকার উন্নয়ন নিয়েও আলোচনা হয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি আব্দুস সালাম আজাদ বলেন,জনগণের কল্যাণে কাজ করাই তার প্রধান লক্ষ্য।উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।ঈদ পুনর্মিলনী শেষে উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।