1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কুড়িগ্রামের চর রাজিবপুর ও চিলমারীতে দুস্থদের মাঝে কোরবানির গোশত বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

কুড়িগ্রামের চর রাজিবপুর ও চিলমারীতে দুস্থদের মাঝে কোরবানির গোশত বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের চর রাজিবপুর ও চিলমারীতে দুস্থদের মাঝে কোরবানির গোশত বিতরণ
সাহের আলী, রৌমারী-রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর ও চিলমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরিব ও দুস্থ মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। ইসলামীক রিলিফ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এবং গরিব উন্নয়ন সংস্থা (জি ইউ এস) রাজিবপুরের বাস্তবায়নে এ কার্যক্রম পরিচালিত হয়।
জানা যায়, ঈদের পরবর্তী দুই দিন ২৯ ও ৩০ মে ২০২৬ তারিখে চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ন এবং চিলমারী উপজেলার সদর, অষ্টমীরচর ও নয়ারহাট ইউনিয়নে মোট ৬৫টি গরু কোরবানি দেওয়া হয়। পরে প্রতি পরিবারকে ২ কেজি করে গোশত বিতরণ করা হয়।
এ কর্মসূচির আওতায় মোট ২ হাজার ২৭৫টি অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে বিনামূল্যে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। সরকারি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খল পরিবেশে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
গোশত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামীক রিলিফ বাংলাদেশের প্রতিনিধি মোঃ আব্দুল করিম ফকির, রাজিবপুর থানা পুলিশের এএসআই মোঃ শাকিরুল ইসলাম, কনস্টেবল মোঃ আইনুল ইসলাম, গরিব উন্নয়ন সংস্থা (জি ইউ এস) এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল লতিফ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সাংবাদিক মোঃ লিটন সরকার, সাংবাদিক মোঃ তারা মিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট