1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রৌমারীতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন আহমেদের জন্মদিন উদযাপন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

রৌমারীতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন আহমেদের জন্মদিন উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় উৎসবমুখর পরিবেশে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন আহমেদ-এর জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (২৯ মে) রাত ১০টায় রৌমারী প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা এবং সহ-সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জিম। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম আকন্দ, জাহিদুল ইসলাম জাহিদ এবং রাশেদ মোহাম্মদ নাফিস হৃদয়।
এসময় আরও উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন আকন্দ, সদস্য সচিব মশিউর রহমান পলাশ, সদস্য আহসান হাবিব কাজল, ওয়ালিদ বিন বকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপনুজ্জামান রিপন, সাব্বির আহমেদ এবং মোর্তুজ আলী।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এলাহী শাহরিয়ার নাজিম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াছির আরাফাত নাহিদ এবং রৌমারী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম মিম।
আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্ররাজনীতিতে সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও ছাত্রসমাজের অধিকার আদায়ে তাঁর ভূমিকা প্রশংসনীয়। তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ রাজনৈতিক জীবনের আরও সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের শেষে জন্মদিনের কেক কাটা হয় এবং সালাহ উদ্দিন আহমেদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখী জীবন ও রাজনৈতিক অঙ্গনে উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। উপস্থিত নেতাকর্মীরা তাঁর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট