1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মির্জাগঞ্জে পালিত হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

মির্জাগঞ্জে পালিত হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

মির্জাগঞ্জে পালিত হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী।

মোঃ কামাল হোসাইন ফয়সাল
মির্জাগঞ্জ উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে ৩০ মে শনিবার উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সকাল ৮ টায় কালো ব্যাজ ধারণ এবং বেলা ১১ টায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে ও সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকনের সঞ্চালনায় আলোচনা সভায় শহীদ জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি প্রফেসর মোস্তাফিজুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন মৃধা, সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন মৃধা, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা, জেলা ওলামা দলের সাবেক সদস্য সচিব মো. ইত্তেজা হাসান।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসির হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক গাজী রাশেদ সামস, সদস্য সচিব গাজী আতাউর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক নাজমুল মৃধা প্রমুখ।

এ সময় সমাজ সেবক ইঞ্জিনিয়ার মাহীন হাদী সহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সুবিদখালী দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা জামে মসজিদের ইমাম ও খতিব মুহাঃ শামসুদ্দোহা নেছারী। পরে দুস্থদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট