
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাটগ্রামে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মো : শরিফ উদ্দিন মোল্লা জেলা প্রতিনিধি লালমনিরহাট।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান -এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার সংসদ সদস্য জনাব ব্যারিস্টার হাসান রাজিব প্রধান মহোদয়। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা ও উন্নয়নে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলার বিএনপি’র সভাপতি মোশাররফ হোসেন বিএনপি নেতা সাঈদুজ্জামান কোয়েল ও রফিকুল ইসলাম। পাটগ্রাম উপজেলার স্থানীয় বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সভাটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন