1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ভিড় - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ভিড়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ভিড়

মোহাম্মদ আরিফ
উপজেলা প্রতিনিধি কক্সবাজার

ঈদুল আজহার ছুটিতে উৎসবের নগরীতে পরিনত হয়েছে কক্সবাজার । শনিবার (৩১মে) দুপুর ১২ টার দিকে সৈকতের লাবনী পয়েন্টসহ বিভিন্ন এলাকায় হাজারো পর্যটকের ভিড় দেখা যাচ্ছে।
সাগরের নোনাজল আর বালিয়াড়িতে সব বয়সী মানুষের মিলনমেলা বসেছে। পর্যটকদের আনন্দ নির্বিঘ্ন করতে ও নিরাপত্তায় সার্বক্ষণিক তৎপর রয়েছে টুরিস্ট পুলিশ এবং লাইফগার্ড ।

সৈকতের বিভিন্ন স্হানে দেখা যায়, সাগরের ঢেউ আর নোনাজলে উচ্ছ্বাসে মেতে উঠেছেন হাজারো পর্যটক। তীব্র গরমে স্বস্তির খোঁজে কেউ নামছেন সমুদ্রে গোসলে কেউ আবার পরিবার – পরিজন নিয়ে উপভোগ করছেন সৈকতের নির্মল সৌন্দর্য।

শুধু সমুদ্রস্নাননই, সৈকতের বালিয়াড়ি কিটকটসহ বিনোদন স্পটজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। ঈদের দীর্ঘ ছুটিকে ঘিরে দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকদের পদচারণায় মুখর পুরো সমুদ্র সৈকত এলাকা।
ঢাকা থেকে পরিবার নিয়ে আসা এক পর্যটক বলেন, সমুদ্র খুবই ভালো লাগে। ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে সমুদ্র সৈকতে সময় কাটাতে পেরে খুবই আনন্দিত।
সমুদ্রে পর্যটকদের উপচে পড়া ভিড়। এই ভিড়ের মাঝে যেন কোন ধরনের হয়রানি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, তাই তৎপরতা রয়েছে টুরিস্ট পুলিশ। একই সঙ্গে উত্তাল সাগরে নিরাপদ গোসল নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন লাইফগার্ড কর্মীরা।

ফি-সেইফ লাইফগার্ড সংস্হার সিনিয়র লাইফগার্ড জয়নাল আবেদীন ভুট্টো বলেন, ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটিকে কেন্দ্র করে ইতিমধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের আগমন শুরু হয়েছে, যা আগামী দিনগুলোতে আরও বাড়বে। তবে বর্তমানে সমুদ্র বেশ উত্তাল রয়েছে এবং বড় বড় ঢেউ দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তায় লাইফগার্ড কর্মীরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
তিনি বলেন, কলাতলী , সুগন্ধা ও লাবনী পয়েন্ট এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্হা জোরদার করা হয়েছে। ওয়াচ-টাওয়ার থেকে সার্বক্ষণিক পর্যবেণক্ষ করা হচ্ছে , পাশাপাশি প্রট্রল টিম নিয়মিত টহলে রয়েছে। যেসব স্হানে পানির অবস্হা ঝুঁকিপূর্ণ,সেখানে রেসকিউ বোর্ডসহ অতিরিক্ত লাইফগার্ড মোতায়েন করা হয়েছে। এ ছাড়া যেসব সৈকত এলাকায় লাইফগার্ড সেবা নেই, সেসব স্হানেও সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে, যাতে পর্যটকরা নিরাপদ লাইফগার্ড সেবা এলাকায় গোসল করেন।

কক্সবাজার টুরিস্ট পুলিশের উপপরিদর্শক মনিরুল ইসলাম বলেন, ঈদুল আজহার উপলক্ষে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। সৈকতের কলাতলী, লাবণী ও সুগন্ধা পয়েন্টে পর্যপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, পর্যটকদের নিরাপত্তাও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
ঈদের টানা ছুটিকে কেন্দ্র করে আগামী কয়েকদিন ও কক্সবাজারে স্হানীয়দের পাশাপাশি পর্যটকদের ভিড় অব্যাহত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সমুদ্রসৈকতের পাশাপাশি পর্যটকরা কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্র ওঘুরে দেখছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট