1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দোয়ারাবাজারে ঝুলন্ত অবস্থায় তরুণের ম র দে হ উ দ্ধা র। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

দোয়ারাবাজারে ঝুলন্ত অবস্থায় তরুণের ম র দে হ উ দ্ধা র।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

দোয়ারাবাজারে ঝুলন্ত অবস্থায় তরুণের মরদেহ উদ্ধার।

সাইফুল আলম।

প্রতিনিধি:দোয়ারা বাজার উপজেলা সুনামগঞ্জের।

দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামে সোহাগ মিয়া (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও পরিবার সুত্রে জানাযায়,নিহত সোহাগ মিয়া উপজেলার টেবলাই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তার মা শজিফা আক্তার জানান, একই গ্রামের এক তরুণীর সঙ্গে সোহাগের প্রেমের সম্পর্ক ছিল। তবে মেয়ের পরিবার এ সম্পর্ক মেনে না নেওয়ায় বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল। তার অভিযোগ, এ ঘটনার জেরে সোহাগকে মারধরও করা হয়েছিল।

শনিবার (৩১ মে) সকালে সোহাগ গরু চরাতে হাওরে যায়। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খবর আসে, হাওরের একটি গাছের মগডালে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে।
খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বটু ঘটনাস্থলে যান এবং পুলিশকে অবহিত করেন। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে থানায় যোগাযোগ করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

নিহতের মা শজিফা আক্তার বলেন,আমার একমাত্র ছেলে সোহাগ। সে একটি মেয়েকে ভালোবাসত। আমরা কয়েকবার বিয়ের প্রস্তাব দিলেও মেয়ের পরিবার রাজি হয়নি। আমার ছেলেকে মারধরও করা হয়েছে। সকালে গরু চরাতে যাওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। পরে জানতে পারি, তার মরদেহ গাছের ডালে ঝুলছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

দোয়ারাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক তরুণের মরদেহ দেখতে পান। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট