
মাতামুহুরী উপজেলার প্রশাসনিক ভবনের জায়গা পরিদর্শন করলেন ইউএনও শাহীন দেলোয়ার
মোহাম্মদ আরিফ
উপজেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজার জেলার নবগঠিত মাতামুহুরী উপজেলার প্রশাসনিক ভবন, ভূমি অফিস, থানা ভবন, ফায়ার সার্ভিস স্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষা ভবনসহ অন্যান্য ভবনের জায়গা নির্ধারণের জন্য সরেজমিন পরিদর্শন করেছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত মাতামুহুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাতামুহুরী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব শাহীন দেলোয়ার।
এসময় সাথে ছিলেন- চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন, ওসি (তদন্ত) নুরে আলম ছিদ্দিকী মাসুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর চকরিয়া উপ-সহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম, মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ, মাতামুহুরী উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও সাহারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।