
মানবতার ফেরিওয়ালা হতে চানঃ–মোঃ উজ্জ্বল খান। কাউন্সিলর প্রার্থী হিসেবে গণমানুষের আস্হায় এগিয়ে চলা।
মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি।
আসন্ন ঢাকার ধামরাই উপজেলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে এলাকায় জনসম্পৃক্ত কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় উঠে এসেছেনঃ–মোঃ উজ্জ্বল খান।৷ স্হানীয় মানুষের কাছে তিনি ইতোমধ্যে “” মানবতার ফেরিওয়ালা “” নামে পরিচিতি পেতে শুরু করেছেন। দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ–দুঃখে পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন মোঃ উজ্জ্বল খান। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি ধর্মীয় উৎসবগুলোতে ও শুভেচ্ছা বার্তা ও জনসচেতনতা মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার উপলক্ষে বিভিন্ন মোড়,সড়ক ও চায়ের দোকানে তার শুভেচ্ছা সংবলিত ফেস্টুন ও ব্যানার সাধারণ মানুষের নজর কেড়েছে।
এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিজ উদ্যোগে মানবিক সহায়তা মূলক কাজে সহযোগীতার প্রেক্ষিতে অসহায় ও নিন্মআয়ের পরিবারের মাঝে খুজ খবর নেন।এ সময় এলাকার দরিদ্র মানুষের মুখে হাসি ফোটে এবং অনেক তার এ উদ্যোগকে মানবিক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন। তিনিতো দীর্ঘদিন যাবৎকাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিচালক ঢাকা হিসেবে কাজ করেন, এতেই তিনি মানুষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছেন, সুখ-দুঃখের সঙ্গে কাঁধে কাঁধ রেখে কাজ করে চলছেন।
স্হানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়,মোঃ উজ্জ্বল খান নিয়মিতভাবে এলাকার গরিব,অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাড়ান।চিকিৎসা সহায়তা, খাদ্য বিতরণ ও শিক্ষাব্যবস্তায় ছাত্র /ছাত্রীদের সার্বক্ষণিক সহায়তা করে বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে তিনি তিনি ইতোমধ্যে মানুষের আস্হা অর্জন করেছেন।
মোঃ উজ্জ্বল খান বলেন,””আমি রাজনীতি করতে চাই, মানুষের সেবা করার জন্য। নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং গরিব–দুঃখী মানুষের কল্যানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি। “”মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে শক্তি।””
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হওয়ার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করা এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত ৫ নং ওয়ার্ডের গড়ে তোলা।
আসন্ন ঢাকা ধামরাই উপজেলা পৌরসভা নির্বাচনকে ঘিরে তার এমন মানবিক ও জনসম্পৃক্ত কর্মকাণ্ড ইতোমধ্যে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্হানীয়দের অনেকেই মনে করছেন, সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার মানসিকতাই তাকে একজন ব্যতিক্রমধর্মী সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচিত করে তুলেছে।
সকল ধামরাই উপজেলা পৌরসভা ৫ নং ওয়ার্ডের দোয়া ও ভালোবাসা কামনা করে ধন্যবাদ জানিয়েছেন। মোঃ উজ্জ্বল খান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় পরিচালক ও সভাপতিঃ–ঢাকা গাজীপুর টাঙ্গাইল জেলা সমম্নয় কমিটি, সেই সাথে দৈনিক প্রভাতী বাংলাদেশ ও জাতীয় সাপ্তাহিক এশিয়া বার্তা নিউজ এর স্টাফ রিপোর্টার ঢাকা।