1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নারী ও শিশু নির্যাতন মা ম লা র যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আ সা মি গ্রে ফ তা র* - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

নারী ও শিশু নির্যাতন মা ম লা র যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আ সা মি গ্রে ফ তা র*

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

*নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার*

“আলীকদম থানার বিশেষ অভিযানে চকরিয়া থেকে আটক”

স্টাফ রিপোর্টার: মুহাম্মদ সালাহ্ উদ্দীন, আলীকদম (বান্দরবান)

বান্দরবানের আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন শাহ’র সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) নিশাত বড়ুয়া, এএসআই (নিঃ) রনেশ বড়ুয়া, এএসআই (নিঃ) মাহামুদুল হাসান, এএসআই (নিঃ) রাজীব দে এবং সঙ্গীয় ফোর্স সমন্বয়ে একটি চৌকস টিম কক্সবাজার জেলার কৈয়ারবিল ডাঙ্গারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে নারী ও শিশু ৭০/১৮, জিআর নং-১০০/১৮, আলীকদম থানা মামলা নং-০৩, তারিখ-১৩/০৪/২০১৮ খ্রিস্টাব্দের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সোহেল (৩৫), পিতা-মৃত বাবুল আহম্মদ, মাতা-মমতাজ বেগম, সাং- খুইল্যা মিয়া চেয়ারম্যান পাড়া, ২নং ওয়ার্ড, ১নং আলীকদম ইউনিয়ন, থানা-আলীকদম, জেলা-বান্দরবানকে গ্রেফতার করা হয়।

মামলার নথি সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ৭/৩০ ধারার অপরাধে আদালত আসামিকে ১৪ (চৌদ্দ) বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ (এক) মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

একইসঙ্গে ৯(৩)/৩০ ধারার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

আদালতের রায় ঘোষণার পর হতে আসামি দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে থেকে গ্রেফতার এড়িয়ে চলছিল। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে সফলভাবে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদালত কর্তৃক জারিকৃত সাজা পরোয়ানা (Conviction Warrant) কার্যকর প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

এদিকে দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহল মনে করছেন, আলীকদম থানা পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযান আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং অপরাধীদের প্রতি কঠোর বার্তা দিচ্ছে যে, আইনের আওতার বাইরে কেউ নয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট