1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পত্নীতলায় সাবেক ইউপি সদস্যকে মারপিট ও লাঞ্ছিত করার অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

পত্নীতলায় সাবেক ইউপি সদস্যকে মারপিট ও লাঞ্ছিত করার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

পত্নীতলায় সাবেক ইউপি সদস্যকে মারপিট ও লাঞ্ছিত করার অভিযোগ

মোঃ হামিদুর রহমান, ভ্রাম্যমাণ নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলা উপজেলার হাটশাওলী গ্রামে এক সাবেক ইউপি সদস্যকে মারপিট ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য আলহাজ্ব ইয়াসিন আলী নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন।
মামলার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে এবং তার সামাজিক মান-সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে গত ২৯ মে শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে গ্রামের যুব সংঘ ক্লাবের সামনে তাকে ডেকে নেওয়া হয়। সেখানে অভিযুক্তরা তাকে মারধর করেন এবং তার কাছে থাকা কয়েকটি মোবাইল ফোন ভাঙচুর করে ক্ষতিসাধন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলায় অভিযুক্ত করা হয়েছে হাটশাওলী গ্রামের আব্দুল করিম (৫৫), ময়েজ উদ্দিন (৫৬), সুলতান মাহমুদ (৩৭), মাইনুল (৩৫), শাহাজাদ (৫৮), আলাউদ্দিন (৩৫), ফয়েজুল হোসেন (৩৮) ও রাব্বানী (৩৩)-সহ কয়েকজনকে।
এ বিষয়ে অভিযুক্ত পক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দাবি করেন, ইয়াসিন আলীর বিভিন্ন কর্মকাণ্ডের কারণে গ্রামের সমাজপতিদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে আদালতে মামলা দায়ের হওয়ায় বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে। মামলার তদন্ত ও আদালতের সিদ্ধান্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট