1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নওগাঁর সাপাহারে আমের বাজার নিম্নমুখী, বিপাকে আম চাষিরা। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

নওগাঁর সাপাহারে আমের বাজার নিম্নমুখী, বিপাকে আম চাষিরা।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নওগাঁর সাপাহারে আমের বাজার নিম্নমুখী, বিপাকে আম চাষিরা।

মোঃ রাসেদ আলী, পত্নীতলা উপজেলা প্রতিনিধি।

নওগাঁর সাপাহার উপজেলায় আমের বাজারে দরপতন দেখা দিয়েছে। বুধবার (০৩ জুন ২০২৬) বিভিন্ন জাতের আমের দাম তুলনামূলক কম থাকায় চরম উদ্বেগ ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন স্থানীয় আম চাষিরা।
বর্তমানে বাজারে প্রতি মণ হিমসাগর আম বিক্রি হচ্ছে প্রায় ১,২০০/১৪০০ টাকা, খিরসা ১,০০০/১৩০০ টাকা, ন্যাংড়া ১০০০/১২০০ টাকা এবং নাগ ফজলি ১,৩০০ /১৫০০ টাকা দরে। উৎপাদন খরচের তুলনায় এ দাম অনেক কম বলে দাবি করেছেন চাষিরা।

একজন আম ব্যবসায়ীর সঙ্গে কথা হলে তিনি জানান, “সাতক্ষীরা অঞ্চলের আম শেষ হওয়া পর্যন্ত বর্তমান পরিস্থিতির তেমন পরিবর্তন হবে না। সাতক্ষীরার বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম নিম্নমুখী রয়েছে।”
অন্যদিকে একাধিক পত্নীতলা, সাপাহার, পোরসা, আম চাষি জানান, চলতি মৌসুমে আম উৎপাদনে সার, কীটনাশক, সেচ ও শ্রমিক খরচ বেড়েছে। কিন্তু বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় তারা আর্থিক ক্ষতির আশঙ্কায় রয়েছেন। একজন চাষি বলেন, “আমের বাজার এভাবে নিম্নমুখী থাকলে আমাদের বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে।”
চাষিদের দাবি, আমের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। অন্যথায় দেশের অন্যতম আম উৎপাদনকারী এই অঞ্চলের হাজারো চাষি অর্থনৈতিক সংকটে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট