1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ

ভিডিও সংবাদ 👇👇

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন

এস এম আলমগীর হোসাইন স্টাফ রিপোর্টার শিবচর, মাদারীপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

 

মাদারীপুরের শিবচরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ব্যাংকটির একদল গ্রাহক।বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শিবচর শাখার সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক অংশগ্রহণ করেন। এ সময় তারা ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন।মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের অন্যতম আস্থাশীল আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। তাদের অভিযোগ, ব্যাংকের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কিছু সিদ্ধান্তের মাধ্যমে খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, যা গ্রাহকদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ সৃষ্টি করেছে।বক্তারা আরও বলেন, আমানতকারীদের অর্থের নিরাপত্তা এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তারা আগামী সাত দিনের মধ্যে চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান। অন্যথায় দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।কর্মসূচি শেষে আন্দোলনকারীরা ইসলামী ব্যাংক শিবচর শাখার ব্যবস্থাপকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দেশের বিভিন্ন স্থানে ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর হামলার অভিযোগ তুলে তারা এর প্রতিবাদ জানান এবং প্রতীকী কর্মসূচি হিসেবে এক ঘণ্টার কর্মবিরতির আহ্বান করেন।

তবে এ বিষয়ে ইসলামী ব্যাংক শিবচর শাখা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট