1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ

ভিডিও সংবাদ 👇👇

হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন

গাজী আলী আকবর শ্যামল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

 

হবিগঞ্জে আদালতের রায় ও ১৪৪ ধারার নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল, হামলা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে হবিগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলার তেঘরিয়া গ্রামের এক নারী।

বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফজর চান। এ সময় উপস্থিত ছিলেন তাঁর ভাই লালন মিয়া (২৮), আন্নর আলী, আবিদ আলী, বোন সুফিয়া ও বাবা মনর আলী। অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের চাচাতো ভাই বলে জানান তাঁরা।

লিখিত বক্তব্যে ফজর চান অভিযোগ করেন, পারিবারিক জমি নিয়ে বিরোধের ঘটনায় আদালত তাঁদের পক্ষে রায় ও নিষেধাজ্ঞা জারি করলেও অভিযুক্ত আরফান আলী সর্দার, রুবেল মুর্শেদ ও তাঁদের সহযোগীরা জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের লোকজন গেলে সাময়িকভাবে কাজ বন্ধ করা হলেও পরে আবার দখল কার্যক্রম শুরু করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিরা একাধিকবার তাঁদের বাড়িতে হামলা, ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করেছেন। এতে পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। জমি-সংক্রান্ত বিরোধের জেরে তাঁর ভাই লালন মিয়ার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত ও হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, প্রতিকার চেয়ে থানায় গেলেও কার্যকর সহযোগিতা পাওয়া যায়নি। সম্প্রতি তাঁদের বৃদ্ধা মাকেও মারধর করে আহত করা হয়েছে এবং তিনি বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফজর চান দাবি করেন, অভিযুক্তরা নিজেদের প্রভাবশালী পরিচয় ব্যবহার করে প্রশাসনের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এ বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ঘটনার নিরপেক্ষ তদন্ত, আদালতের আদেশ বাস্তবায়ন, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট