1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসনাত কারাগারে - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বামী-স্ত্রী দুজনই কারাগারে: ফেনীতে পাল্টাপাল্টি মামলার জেরে আদালতের নির্দেশ দোয়ারাবাজারে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত: কৃষি উদ্যোক্তা ও টেকসই উন্নয়নে গুরুত্বারোপ। লক্ষীপুরে মা দ ক বিরোধী সভা ও র‍্যালী অনুষ্ঠিত জসিম উদ্দিন লক্ষীপুরে মাদক বিরোধী সভা ও র‍্যালী অনুষ্ঠিত জসিম উদ্দিন সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার। নওগাঁর সাপাহারে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব ব্যাপক ক্ষয়ক্ষতি, লণ্ডভণ্ড আমের আড়ত মা দ ক মামলার পলাতক আ সা মি হামিদ র‍্যাবের হাতে আ ট ক। ঘাটাইলে সরকারি ঘর থেকে প্রতিবন্ধী নারীকে উচ্ছেদের চেষ্টা লক্ষীপুরে মদক বিরোধী সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়. শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসনাত কারাগারে

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসনাত কারাগারে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসনাত কারাগারে

 

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১০ জুন) দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলার আসামি হিসেবে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালতের বিচারক নুরুল হক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পিপি মো. কামাল হোসেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরে ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জহুর আহমদের ভাই, দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়েছে। এ মামলার অন্যতম আসামি হিসেবে হাসনাত হোসাইনের নামও রয়েছে। এছাড়া মামলায় আরও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

উল্লেখ্য, এম এ মান্নান পরিকল্পনামন্ত্রী থাকাকালে হাসনাত হোসাইন তার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। দুজনের বাড়িই সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট