1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দোয়ারাবাজারে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত: কৃষি উদ্যোক্তা ও টেকসই উন্নয়নে গুরুত্বারোপ। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় বিদ্যুতায়িত তারে শক লেগে গাভীর মৃ ত্যু, থানায় অ ভি যোগ। সাপাহারে আম বিপণন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে চারা রোপণ জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বৃষ্টিস্নাত সকালে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর থেকেই নিজ হাতে গাড়ির স্টিয়ারিং ধরেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম লোহাগাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন। টাঙ্গাইল সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনকে কারাদণ্ড

ভিডিও সংবাদ 👇👇

দোয়ারাবাজারে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত: কৃষি উদ্যোক্তা ও টেকসই উন্নয়নে গুরুত্বারোপ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

দোয়ারাবাজারে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত: কৃষি উদ্যোক্তা ও টেকসই উন্নয়নে গুরুত্বারোপ।

সাইফুল আলম।

প্রতিনিধি :দোয়ারাবাজার উপজেলা সুনামগঞ্জ।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কৃষি খাতের উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির রূপান্তর, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোহাম্মদ নাজমুল কবির বলেন দেশের কৃষিকে আধুনিক, লাভজনক ও টেকসই করতে কৃষকদের প্রযুক্তিনির্ভর চাষাবাদে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। পাশাপাশি কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুল আলম। তিনি পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম কৃষকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, বাজারসংযোগ সম্প্রসারণ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং কৃষি উদ্যোক্তা তৈরিতে প্রকল্পের ভূমিকা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি। কৃষিকে আরও আধুনিক, উৎপাদনশীল ও জলবায়ু সহনশীল করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি প্রযুক্তির ব্যবহার এবং কৃষি উদ্যোক্তা তৈরির যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
এ সময় বক্তব্য দেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ইউপি সদস্য এরশাদুর রহমান এরশাদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এ. মোতালিব ভূঁইয়াসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, কৃষি উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে কৃষি খাতে বিশেষ অবদান রাখা কৃষক ও উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট