
মাদক মামলার পলাতক আসামি হামিদ র্যাবের হাতে আটক।
উপজেলা প্রতিনিধি, টেকনাফ।
টেকনাফে বিএনপি নেতা মোক্তার আহমদের ওপর সন্ত্রাসী হামলার অভিযুক্ত হামিদ র্যাবের জালে আটক।
টেকনাফে দিনে-দুপুরে বিএনপি নেতা মোক্তার আহমদের ওপর নির্মম সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্ত একাধিক মামলার পলাতক আসামি হামিদ কে গ্রেফতার করেছে র্যাব।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক হামিদ দীর্ঘ দিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে গোপনে ছিলেন অবশেষে র্যাব হাতে গ্রেফতার
স্থানীয়দের দাবি, হামিদ মাদক কারবারি, মানবপাচার সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়।
র্যাবের অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।