1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রূপালী ব্যাংকের এমডি অপসারণ দাবিতে অর্থ মন্ত্রণালয় জিয়া পরিষদের স্মারকলিপি। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নার্গিস আক্তার ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি সাবরাং সাংগঠনিক যুবদলের মতবিনিময় সভায় -সদস্য সচিব নুরুল আলম। শ্রীপুরে গাজীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এক অসহায় মায়ের কান্না হৃদয় ছুঁয়ে যায়… হোসেনপুরে সরকারি কোয়ার্টারে ছদ্মবেশে দু র্ধ র্ষ ডা কা তি, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে। যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। নিয়ামতপুরে শিক্ষার্থীর এইচএসসি মার্কশিট হারিয়ে সাধারণ ডায়েরি রূপালী ব্যাংকের এমডি অপসারণ দাবিতে অর্থ মন্ত্রণালয় জিয়া পরিষদের স্মারকলিপি। শ্রীপুরে উত্তরা ইউনিভার্সিটির বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত/আহত ৩০, নিখোঁজদের সন্ধানে হাসপাতালে যোগাযোগের অনুরোধ সেনবাগে মোহাম্মদপুর রামেন্দ্র মডেল হাই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি হলেন শাহাদাত আনসারী (তিতুমীর)

ভিডিও সংবাদ 👇👇

রূপালী ব্যাংকের এমডি অপসারণ দাবিতে অর্থ মন্ত্রণালয় জিয়া পরিষদের স্মারকলিপি।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

রূপালী ব্যাংকের এমডি অপসারণ দাবিতে অর্থ মন্ত্রণালয় জিয়া পরিষদের স্মারকলিপি।

মোঃ উজ্জল খান স্টাফ রিপোর্টার ঢাকা।

রাষ্টায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ওয়াহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, প্রশাসনিক বৈষম্য, আর্থিক অনিয়ম এবং রাজনৈতিক পক্ষপাতিত্বর অভিযোগ তুলে অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে রূপালী ব্যাংক জিয়া পরিষদ। গত ৪ জুন জমা দেওয়া ওই স্মারকলিপিতে তার অপসারণ, বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং ব্যাংকের প্রশাসনিক কাঠামো পূর্ণ গঠনের দাবি জানানো হয়েছে।

রূপালী ব্যাংক পি এল সি জিয়া পরিষদের আহবায়ক মোঃ গোলাম সারোয়ার, সিনিয়র যুগ্ম-আহবায়ক এ এস এম নিয়াজ মোর্শেদ এবং সদস্য সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে ব্যাংকের প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ ব্যক্তিদের পদায়ন, পদোন্নতি ও বদলির ক্ষেত্রে বৈষম্য এবং ভিন্নমতের কর্মকর্তাদের দূরবর্তী শাখায় বদলির অভিযোগ ও উত্থাপন করা হয়।

জিয়া পরিষদের স্মারকলিপিতে বলা হয়, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলা নং-০৬ এবং সিআর মামলা নং -৬৩/২৫-এর এজাহার ভুক্ত আসামি কাজী ওয়াহিদুর ইসলাম বর্তমানে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পি এল সির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব রয়েছেন। পাশাপাশি তিনি বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। বিষয়টি নিয়ে ব্যাংক সংশ্লিষ্ট মহলে প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযোগ অনুযায়ী, এমডি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ কর্মকর্তাদের নিয়োগ ও প্রদান করেছেন। এর ফলে প্রশাসনে একটি পক্ষপাত মূলক পরিবেশ তৈরি হয়েছে এবং ভিন্ন মতাদর্শের কর্মকর্তারা পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন।

স্মারক লিপিতে আরো বলা হয়, ২০২৬ সালের মে মাস পর্যন্ত রূপালী ব্যাংক প্রায় ৫৮৭ কোটি টাকার লোকসানে পড়েছে। দীর্ঘদিন লাভজনক অবস্থানে থাকা ব্যাংকটির এমন আর্থিক অবনতির জন্য বর্তমান ব্যবস্থাপনার অদক্ষতা, দুর্বল সিদ্ধান্ত গ্রহণ এবং অনিয়মকে দায়ী করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পিএসডি-৪ (উইং-১) বিভাগের ২৯ এপ্রিল ২০২৬ তারিখের তদন্ত প্রতিবেদনের প্রসঙ্গ তুলে অভিযোগ করা হয়, গুলশান কর্পোরেটর শাখার মাসটেক্স লিমিটেডের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা ও অডিট আপত্তি থাকা সত্ত্বেও ঋণ অনুমোদন দেওয়া হয়।এ ঘটনায় তৎকালীন সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় ব্যবস্হাপনা পরিচালকের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়, রুপালী সদন করপোরেট শাখার সাবেক প্রধান সাখাওয়াত হোসেন বিধিবহির্ভূতভাবে ২৪টি চেকের মাধ্যমে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করেন।পাশাপাশি এসএমই বিভাগে দীর্ঘদিন কর্মরত থাকা কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ও ঋণ জালিয়াতি ও অনিয়মের অভিযোগ আনা হয়েছে।

স্বজনপ্রীতির অভিযোগে বলা হয়, সাবেক এমডির এপিএস শফিকুর রহমানকে নিজের ব্যক্তিগত সচিব (পিএস) এবং মাহমুদুল হাসান টুটুলকে এপিএস হিসেবে নিয়োগ দেন কাজী ওয়াহিদুল ইসলাম। তাদের মাধ্যমে পদেন্নতি ও বদলি বানিজ্য পরিচালিত হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

মানবসস্পদ বিভাগসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিটে বিতর্কিত কর্মকর্তাদের পদায়নের কারনে পদোন্নতি ও বদলি প্রক্রিয়ার স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে অভিযোগ করা হয়।একই সঙ্গে রাজনৈতিক ভাবে ঘনিষ্ঠ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ শাখা ও বিভাগে পদায়ন এবং ভিন্নমতের কর্মকর্তাদের দূরবর্তী শাখায় বদলির ঘটনাও স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে।

ব্যাংকের ক্রীড়া ও প্রশিক্ষণ খাতেও অনিয়মের অভিযোগ আনা হয়েছে।
কর্মকর্তা-কর্মচারীদের অন্যতম বার্ষিক আয়োজন ক্রিড়া প্রতিযোগিতা ২০২৫ ও ২০২৬ সালে অনুষ্ঠিত না হলেও সংশ্লিষ্ট খাতের ব্যয় নিয়ে প্রশ্ন রয়েছে বলে অভিযোগকারীরা উল্লেখ করেছেন। পাশাপাশি ট্রেনিং ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম ও ব্যয়ের নিরপেক্ষ নিরীক্ষার দাবিও জানানো হয়েছে।

এ বিষয়ে রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্হাপনা পরিচালক কাজী ওয়াহিদুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি অভিযোগগুলোর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট