1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফুলগাজীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীতে বড় পরিবর্তন: নতুন পুলিশ সুপার হিসেবে আসছেন প্রত্যুষ কুমার মজুমদার! শোক সংবাদ গাজীপুরের কালিয়াকৈর ০৭ নং ঢালজোড়া ইউনিয়ন বাংগুড়ি গ্রামের সাবেক শিক্ষা অফিসার ইন্তেকাল করেছে ​ধামরাইয়ে বৃদ্ধকে অবরুদ্ধ করে দেশীয় অস্ত্রে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ বগুড়ায় মানবাধিকার কর্মীদের সম্মাননা, বিতরণ করা হলো আইডি কার্ড ও টি-শার্ট গাজীপুরের কালিয়াকৈর ০৭ নং ঢালজোড়া ইউনিয়ন বাংগুড়ি গ্রামের সাবেক শিক্ষা অফিসার ইন্তেকাল করেছে। গ্রাম আদালতকে জনমুখী করতে লৌহজংয়ে কর্মশালা সচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগের আহ্বান ফুলগাজীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত ফুলগাজীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত নিয়ামতপুরে ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত,জনসেবার মানোন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানে প্রশাসনের উদ্যোগ ধামরাইয়ে রামিসা হ ত্যা র ফাঁ সি দ্রুত কার্যকর করার লক্ষ্যে মানববন্ধন

ভিডিও সংবাদ 👇👇

ফুলগাজীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ফুলগাজীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।

কৃষি উৎপাদন, পুষ্টি নিরাপত্তা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে কৃষকদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ

কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফুলগাজীতে অনুষ্ঠিত হয়েছে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬।
বৃহস্পতিবার সকালে ফুলগাজী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফুলগাজীর আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আতিকুল্লাহ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফুলগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মো. খুরশিদ আলম।
কংগ্রেসে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নওশীন প্রত্যাশা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক মাহমুদ, উপজেলা সমবায় কর্মকর্তা মুরাদ হোসেন এবং ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন।
বক্তারা বলেন, প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্প কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিচর্চায় উদ্বুদ্ধ করছে। এর মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ উদ্যোক্তা তৈরির পাশাপাশি জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কংগ্রেস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি কৃষি মেলারও আয়োজন করা হয়। মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষি উপকরণ এবং কৃষি উদ্যোক্তাদের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন করা হয়। এসব প্রদর্শনী কৃষকদের মধ্যে আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, কৃষক, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা দেশের কৃষিখাতকে আরও সমৃদ্ধ, আধুনিক ও টেকসই করতে কৃষকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং পার্টনার প্রকল্পের কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট