1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঢাকা-বরিশাল মহাসড়কে পত্রিকাবাহী পিকআপ ও ট্রাকের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত ১,আহত ৫ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন স্থানে মা দ ক বিরোধী অভিযানে অব্যাহত আছে । হোসেনপুরে সৌরবাতির যন্ত্রাংশ চুরি, নিরাপত্তা নিয়ে শঙ্কা রৌমারীতে ইয়াবাসহ মা দ ক ব্যবসায়ী গ্রে ফ তা র বিয়ের আশ্বাসে প্রেমিকার সঙ্গে সম্পর্ক বিয়ে না করায় মা ম লা লৌহজংয়ে যুবক গ্রে প্তা র রাজশাহীর আমের বাজার পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাসযোগ্য, আধুনিক ও দুর্নীতিমুক্ত রাজশাহী গড়তে কাজ করবে আরডিএ: চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট মাদকমুক্ত ধলাপাড়া ইউনিয়ন গড়তে এলাকাবাসী সামাজিক প্রতিরোধের ডাক ডিবি (উত্তর), ঢাকা জেলা বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ০৩ (তিন) জন ছি ন তা ইকারী/ডা কা ত দলের সদস্য গ্রে ফ তা র। যশোরের শার্শায় গৃহবধূকে গ ণ ন ধ র্ষ ণ: মা ম লা দায়েরের ২ ঘণ্টার মধ্যে ৩ ধ র্ষ ক গ্রে ফ তা র। শ্রীপুরে সংরক্ষিত বন থেকে গাছ কাটার সময় হাতেনাতে আটক ২ বনচোরকে

ভিডিও সংবাদ 👇👇

ঢাকা-বরিশাল মহাসড়কে পত্রিকাবাহী পিকআপ ও ট্রাকের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত ১,আহত ৫

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ঢাকা-বরিশাল মহাসড়কে পত্রিকাবাহী পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৫

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি।

মাদারীপুরের ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে পত্রিকাবাহী একটি পিকআপ ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন সংবাদপত্র পরিবহন ঠিকাদার মোঃ নাঈম।দুর্ঘটনার সময় তিনি পত্রিকাবাহী পিকআপে অবস্থান করছিলেন।
সংঘর্ষের তীব্রতায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।
স্হানীয় সুত্রে জানা যায় ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে সংবাদপত্র বহনকারী একটি পিকআপ এবং বরিশাল থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে পত্রিকাবাহী পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দির্ঘটনায় আরও পাঁচজন আহত হন।স্হানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মাদারীপুর সদস হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

কালকিনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা খোকন জমাদ্দার জানান,খরব পাওয়ার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্হানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢাকা-বরিশাল মহাসড়কে বিভিন্ন স্হানে প্রায়ই সড়ক দির্ঘটনা ঘটছে।অতিরিক্ত গতি,বেপরোয়া ওভারটেকিং এবং ট্রাফিক আইন অমান্য করাকে তারা এসব দুর্ঘটনার অন্যতম কারন হিসেবে উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট