
শ্রীপুরে সংরক্ষিত বন থেকে গাছ কাটার সময় হাতেনাতে আটক ২ বনচোরকে
নাম: মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর উপজেলার প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের, শ্রীপুরে সংরক্ষিত বন থেকে গাছ কাটার সময় হাতেনাতে আটক ২ বনচোরকে, আদালতে সোপর্দ করেছে রাথুরা বিট অফিস… কিন্তু ট্রাক ভর্তি করে যে গাছ গুলো নিয়ে বন খালি করলো, তার কোন হিসাব মিলিয়ে দিলেন না ! কোন আসামীও পাইলেন না।সেগুলো কে নিলো? বনে কি জীন থাকে? অধিকাংশ বনের সব বড় বড় গাছ চুরি করে বিক্রি করার অভিযোগ রয়েছে। ৫ আগষ্টের পরে থেকে যা করার করে ফেলছে। এখন ডালপালা ভাঙ্গার অপরাধে নিরীহ মানুষের উপর অত্যাচার করছেন। এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনিপদক্ষেপ নেওয়া উচিৎ ছিল। প্রত্যেকটা বিট অফিসে কি কি দূর্নীতি হচ্ছে, তা তদন্ত করা প্রয়োজন। দালাল চাটুকার পরিবেষ্টিত বিট কে, দালাল মুক্ত করতে হবে। প্রত্যেকটা বন থেকে গাছ চুরি হচ্ছে, এর সাথে বিট কর্মকর্তার জড়িত থাকে। রেঞ্জের সহ সব বন কর্মকর্তা বদলি প্রয়োজন বলে মনে করছে সুশীল সমাজ। আমাদের রেঞ্জার দীর্ঘ সময় বদলি না হওয়ায় বড় সমস্যা বলে মনে করছে সাধারণ জনগণ।